ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে উপদেষ্টাকে প্রবেশে বাধা, পুরো ঘটনা জেনে পদক্ষেপ নেবে সরকার:পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ২৫ হাজার নতুন মিডওয়াইফ নিয়োগের ঘোষণায় বাংলাদেশকে ইউএনএফপিএর অভিনন্দন কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

সু চি’র গ্লাসগো ফ্রিডম অ্যাওয়ার্ড কেড়ে নেয়া হয়েছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র গ্লাসগো শহরের ফ্রিডম অ্যাওয়ার্ড কেড়ে নেয়া হয়েছে। এ অ্যাওয়ার্ড প্রত্যাহারের ব্যাপারে গ্লাসগো সিটি কাউন্সিল সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। রোহিঙ্গাদের সংকট ও মিয়ানমারের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনে সমালোচনার মুখে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ২০০৯ সালে যুক্তরাজ্যের গ্লাসগো শহর সু চি’কে এ অ্যাওয়ার্ড দেয়। তখন তিনি জান্তা সরকারের অধীনে গৃহবন্দি অবস্থায় ছিলেন।

আর এর মধ্যেই, জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান ফিলিপো গ্র্যান্ডি বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে মিয়ানমারকে ফিরিয়ে নিতে হবে। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রহীন অবস্থায় এসব মানুষ থাকতে পারে না। এই রাষ্ট্রহীনতার কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন, অতীতেও হয়েছেন।

এদিকে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি প্রস্তাব উত্থাপনের আহ্বান জানিয়েছে মুসলিম দেশগুলোর জোট ওআইসি। ইতোমধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের মানবাধিকার কমিটির কাছে ওই খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ওই প্রস্তাবে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে উপদেষ্টাকে প্রবেশে বাধা, পুরো ঘটনা জেনে পদক্ষেপ নেবে সরকার:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সু চি’র গ্লাসগো ফ্রিডম অ্যাওয়ার্ড কেড়ে নেয়া হয়েছে

আপডেট সময় ০৩:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭