ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেওয়া সেই তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় প্রথম বুড়িগঙ্গা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণ-তরুণীর মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার হাসনাবাদ ট্রলারঘাট এলাকার পোস্তগোলা সেতুর পূর্বপাশের বুড়িগঙ্গায় পাশাপাশি মরদেহ দুটি ভাসমান অবস্থায় পাওয়া যায় বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রবিউল হক।

নিহত ইমন (২০) রাজধানীর সায়দাবাদ এলাকায় পরিবারের সাথে ভাড়া বাড়িতে থাকতেন। তার বাবার নাম সুলতান। দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় তাদের জমিজমা থাকলেও বাড়িঘর নেই বলে তারা ভাড়া থাকেন। অপরদিকে নিখোঁজ তরুণী আনিকা (১৮) রাজধানীর যাত্রাবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা মো. অহিদ মোল্লার মেয়ে।

এসআই রবিউল জানান, সকালে স্থানীয়রা বুড়িগঙ্গায় পাশাপাশি মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। এ সময় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের সন্ধানে অভিযান চালাচ্ছিল। মরদেহ দুটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

নিহত দুই পরিবারের সদস্যরা বৃহস্পতিবার পুলিশের কাছে দাবি করেছিল সেতু থেকে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণ-তরুণী ইমন ও আনিকা। শুক্রবার লাশ উদ্ধারের পর দুই পরিবারের সদস্যরা এসে মরদেহ দুটি ইমন ও আনিকার বলে শনাক্ত করেছেন জানান এসআই।

বুধবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার পোস্তগোলার মাঝ সেতুতে দাড়িয়ে ছিলেন ওই তরুণ-তরুণী। একপর্যায়ে প্রথমে তরুণী ও পরে তরুণ সেতু থেকে বুড়িগঙ্গার মাঝ নদীতে ঝাঁপ দিয়ে দুজনই নিখোঁজ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেওয়া সেই তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৩১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭