ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিপিএ সম্মেলন উপলক্ষে রাজধানীতে যানচলাচলে দিক-নির্দেশনা

অাকাশ জাতীয় ডেস্ক:

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এর ৬৩তম সম্মেলন উপলক্ষে রাজধানীতে গণপরিবহণ চলাচলে দিক-নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৫২টি দেশের জাতীয় ও প্রাদেশিক সংসদ-এর সমন্বয়ে গঠিত ১৭৮টি ব্রাঞ্চের আনুমানিক ৬০০ থেকে ৭০০ জন পার্লামেন্ট সদস্য ও বিভিন্ন প্রতিনিধিগণের অংশগ্রহণে ৬৩-তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন অনুষ্ঠিত হবে।

৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী এবং সিপিসি’র ভাইস প্যাট্টন শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করবেন।

সম্মেলনে আমন্ত্রিত অতিথিগণের সূষ্ঠু গমনাগমন, সুশৃংখল যানবাহন পার্কিং এবং আশপাশের এলাকায় যানবাহনের চলাচল স্বাভাবিক রাখাতে ৫ নভেম্বর সকাল ১০টা হতে দুপুর দেড়টা পর্যন্ত এবং সন্ধ্যা সাড়ে ৫টা হতে রাত ১১টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ সড়কের পশ্চিম প্রান্ত (আড়ং ক্রসিং) হতে মানিক মিয়া এভিনিউ সড়কের পূর্ব প্রান্ত (খেজুর বাগান ক্রসিং) হয়ে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত এবং ইন্দিরা রোডে যানবাহন চলাচল সীমিত থাকবে।

এ সময়ে এসব সড়ক ব্যবহারকারীগণকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য ডিএমপি’র পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সব আমন্ত্রিত অতিথিগণ মিরপুর সড়ক ব্যবহার করে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করবেন তারা আসাদগেট হয়ে জাতীয় সংসদের পশ্চিম পাশের টানেল রোড দিয়ে প্রবেশ করে ডানে মোড় নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ড্রপ করে সোজা মানিক মিয়া এভিনিউ সড়কে পার্কিং করবেন এবং অনুষ্ঠান শেষে একই পথে বের হবেন।

এ ছাড়া যে সব আমন্ত্রিত অতিথিগণ উড়োজাহাজ ক্রসিং হয়ে আসবেন তারা মণিপুরি পাড়া হয়ে জাতীয় সংসদের পূর্ব পাশের টানেল রোড দিয়ে প্রবেশ করে বামে মোড় নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ড্রপ করে সোজা মানিক মিয়া এভিনিউ সড়কে পার্কিং করবেন এবং অনুষ্ঠান শেষে একই পথে বের হবেন।

ডিএমপি’র বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষার্থী (জেএসসি ও জেডিসি) বহনকারী যানবাহন-এর আওতামুক্ত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিপিএ সম্মেলন উপলক্ষে রাজধানীতে যানচলাচলে দিক-নির্দেশনা

আপডেট সময় ০৯:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭