ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

মা-ছেলে খুন, গৃহকর্তা ও তৃতীয় স্ত্রী অভিনেত্রী মুক্তা পুলিশ হেফাজতে

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কাকরাইলে বাসায় ঢুকে মা ও ছেলেকে খুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে গৃহকর্তা আব্দুল করিমের তৃতীয় স্ত্রী অভিনেত্রী শারমিন মুক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এর আগে বুধবার রাতে নয়া পল্টনের একটি বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল করিমের এ স্ত্রীকে থানায় নিয়ে আসে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রমনা বিভাগের এডিসি নাবিদ কামাল বলেন, তাকে আটক কিংবা গ্রেফতার নয়, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। হত্যা ঘটনার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছি। মা-ছেলেকে হত্যার ঘটনায় একটি মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৃহকর্তা আবদুল করিম কয়েক মাস আগে দ্বিতীয় বিয়ে করেন। এরপর তিনি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে অন্য বাসায় থাকেন।

স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন আগে আবদুল করিমের দ্বিতীয় স্ত্রী ও তার ভাই ওই বাসায় গিয়ে প্রথম স্ত্রীকে হুমকি-ধামকি ও মারধর করেন। এর কয়েক দিনের মাথায় এ ঘটনা ঘটল। পুলিশের ধারণা, ভাড়াটিয়া খুনি দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হত্যা মিশনে একাধিক ব্যক্তি অংশ নেয় বলেও ধারণা পুলিশের।

পুলিশ জানায়, ওই বাড়ির দারোয়ান থানায় খবর দিলে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রমনা থানার এসআই আতাউর রহমান জানান, বাড়িটির বেডরুমে মায়ের গলাকাটা এবং ভবনের ৪র্থ তলার সিঁড়িতে সন্তানের লাশ পড়েছিল। ঘটনার সময় বাসায় আর কেউ ছিল না।

বাসার দারোয়ান জানান, সিঁড়ি দিয়ে এক ব্যক্তি নিচে নামার সময় তাকে বলেছেন, গিয়ে দেখেন ৫ তলায় কোনো ঝামেলা হচ্ছে। তিনি ৫ তলায় গিয়ে দেখেন ফ্ল্যাটের ভেতরে ও সিঁড়িতে দু’জনের লাশ পড়ে আছে।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার কৃষ্ণপদ বলেন, নিহত দু’জনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শাওনের মাথার কাছে একটি ছুরি পড়েছিল বলে জানান তিনি।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় কাকরাইলের তমা সেন্টারের গলির কাছে ৭৯/১ বাড়ির পাঁচতলা থেকে মা শামসুন্নাহার ও তার ছেলে শাওনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এর পর বাড়ির মালিক মুদি দোকানের ব্যবসায়ী করিমসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই থানায় নিয়ে যায় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত

মা-ছেলে খুন, গৃহকর্তা ও তৃতীয় স্ত্রী অভিনেত্রী মুক্তা পুলিশ হেফাজতে

আপডেট সময় ১১:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭