ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অপরাধে জড়ালে ছাড় পাবে না রোহিঙ্গারা: ত্রাণমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ক্যাম্পকেন্দ্রিক কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এর পরও যেকোনো ধরনের অপরাধে জড়ালে ছাড় পাবে না রোহিঙ্গারা।

আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ বক্তব্য দেন। মায়া বলেন, রোহিঙ্গা সমস্যা অচিরেই কাটিয়ে ওঠা যাবে। এ জন্য সবার সহযোগিতা দরকার।

বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারের জন্য ৩০০ টন ত্রাণসামগ্রী দিয়েছে তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকা। পরিবারপ্রতি ৩০ কেজি করে ১০ হাজার প্যাকেটের এই ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিকার সমন্বয়কারী আহমেদ রেফিক চিটিংকায়া, উপসমন্বয়কারী শেরিফ উজতুর্ক, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইফতেখার হোসেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী প্রমুখ।

মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এখনো ত্রাণ তৎপরতা ও পুনর্বাসন কাজ অব্যাহত রয়েছে। বন্যার টেকসই মোকাবিলায় সরকার বন্যাপ্রবণ এলাকায় নতুন নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে এবং ঝুঁকিপূর্ণ মানুষের ঘরবাড়ি উঁচু করে দিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিলেন কাতারের আমীর

অপরাধে জড়ালে ছাড় পাবে না রোহিঙ্গারা: ত্রাণমন্ত্রী

আপডেট সময় ০৯:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭