ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লন্ডনে অন্য হাসপাতালে আনিসুল হক

অাকাশ জাতীয় ডেস্ক:

লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের হাসপাতাল পরিবর্তন করা হয়েছে।

এতদিন তিনি লন্ডনের ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার তাকে আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়। এর পরই লন্ডনের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। কিন্তু দর্শনার্থীর ভিড় এড়ানোর জন্য হাসপাতালের নামটি গোপন রাখা হচ্ছে বলে জানিয়েছেন আনিসুল হকের পারিবারিক বন্ধু ও মিডিয়া ব্যক্তিত্ব ডা. আবদুন নূর তুষার।

বুধবার তিনি বলেন, আনিসুল হকের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। এখন তার রিহ্যাবিলিটেশনের প্রয়োজন। এ জন্য হাসপাতাল পরিবর্তন করা হয়েছে। এখন তিনি স্বাভাবিকভাবেই শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। কথাও বলছেন।

কন্যার সন্তান প্রসব উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে যান আনিসুল হক। সেখানে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিস্কের রক্তনালিতে প্রদাহজনিত সেরিব্রাল ভাস্কুলাইটিস রোগ ধরা পড়ে। গত ১১ আগস্ট তাকে লন্ডনের ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লন্ডনে অন্য হাসপাতালে আনিসুল হক

আপডেট সময় ০১:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭