ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিমানের মতোই ব্যবস্থা ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনে

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের আর মালপত্র-সহ ট্রেন থেকে নেমে অভিবাসন ও শুল্ক সংক্রান্ত পরীক্ষার জন্য ঝামেলা পোহাতে হবে না। কলকাতা ও ঢাকা স্টেশনেই এই কাজ সেরে ফেলা হবে। বিমানবন্দরে ঠিক এমনটাই হয়। বিমানে ওঠার আগে এবং বিমান থেকে নামার পরেই অভিবাসন ও শুল্ক সংক্রান্ত পরীক্ষা হয়। কিন্তু, এত দিন ট্রেনপথে সেই সুবিধা মিলত না।

বাংলাদেশ রেলের এডিজি হাবিবুর রহমান ও ভারতীয় রেল বোর্ডের কর্তারা জানিয়েছেন, যে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের গেদে অথবা দর্শনায় মালপত্র সহ ট্রেন থেকে নেমে অভিবাসন ও শুল্ক সংক্রান্ত ঝামেলা পোহাতে হবে না ।
তারা জানান, পরিবর্তে ঢাকা ও কলকাতা স্টেশনেই এই অভিবাসন সংক্রান্ত কাজকর্ম সেরে ফেলা হবে। এতে ঢাকা কোলকাতা যাত্রার সময় কমবে প্রায় ৩ ঘন্টার মত।

দীর্ঘদিন ধরে যাত্রীরা এই ভোগান্তি বন্ধের দাবি করে আসছিলো। আগে সময় লাগতো ৯ ঘন্টা এটা এবার কমে দাঁড়াবে ৬ থেকে সাড়ে ৬ ঘন্টা ।

এছাড়া অবশেষে দু’টি দেশ সিদ্ধান্ত নিয়েছে, বিমানে বিদেশযাত্রার মতোই মৈত্রী এক্সপ্রেসেও যাবতীয় পরীক্ষা হবে শুধু দুই প্রান্তে। মাঝে কোনও স্টেশনে নামা যাবে না। দু’দেশের এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিমানের মতোই ব্যবস্থা ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনে

আপডেট সময় ০৪:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭