ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপত্তায় ৭শ’ এসপিবিএন সদস্য

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের পর এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তায় মাঠে নামছে পুলিশের বিশেষায়িত ইউনিট এসপিবিএন (স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন)। এর আগে এই ইউনিটটি সোয়া চার বছর ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে।

আজ সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসপিবিএনের প্রায় সাতশ’ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন শুরু করে। স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সঙ্গে সমন্বয় করে এ বাহিনী কাজ করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশি-বিদেশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) নিরাপত্তা দিতে পুলিশের নতুন বিশেষায়িত ব্যাটালিয়ন এসপিবিএন এর যাত্রা শুরু হয় ২০১৩ সালের ৫ জুলাই। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এসপিবিএন-১ এর প্রায় দুই শত সদস্য মোতায়েন করা হয়। শুরু থেকে এসপিবিএন অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে থাকে। এসপিবিএনের জন্য যানবাহন বৃদ্ধি করে সরকার। তাদের জন্য বিদেশে বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়। গণভবনের চারদিকের সীমানা প্রাচীর ও এর চৌকিতে নিরাপত্তার দায়িত্ব পালন করে এসপিবিএন। গণভবনে প্রবেশ করা গাড়িও তল্লাশি চালায় তারা।

এসপিবিএনের একটি সূত্র জানায়, গণভবনের মত একইভাবে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চারদিকের সীমানা প্রাচীর সংলগ্ন চৌকিগুলোতে নজরদারি করার জন্য তাদের মোতায়েন করা হবে। এছাড়া কার্যালয়ের প্রবেশ গেটে পুলিশের বিশেষ শাখার সদস্যদের সঙ্গে তারা কাজ করবে।

একজন এডিশনাল ডিআইজির নেতৃত্বে প্রায় সাতশ’ সদস্য আজ থেকে মোতায়েন করা হবে। দায়িত্ব পালন করার সময় তাদের হাতে থাকবে ৭.৬২ ক্যালিবারের চাইনিজ রাইফেল। গাঢ় নীল রঙের প্যান্ট ও ধূসর রঙের শার্ট পরিহিত এসপিবিএন সদস্যদের এই নিরাপত্তায় নিয়োজিত হওয়া সম্পর্কে পুলিশের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, ‘এটির কারণে পুলিশের সেবামূলক কার্যক্রম আরো একধাপ এগিয়ে গেলো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদবির ও অনিয়মে বিপর্যস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপত্তায় ৭শ’ এসপিবিএন সদস্য

আপডেট সময় ১২:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭