ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আপত্তিকর ভিডিও সরিয়ে নিয়েছে পাকিস্তান হাইকমিশন

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে শেয়ার করা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে আপত্তিকর ভিডিওটি সরিয়ে নিয়েছে পাকিস্তান হাইকমিশন। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের হাইকমিশনার রাফি উজ্জামান সিদ্দিকিকে তলব করা হলে তিনি মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছেন।

এসময় শেয়ার করা ওই ভিডিও’র তীব্র প্রতিবাদ জানানো হয় ঢাকার পক্ষ থেকে। পাকিস্তানি হাইকমিশনারের কাছে আনুষ্ঠানিক কড়া প্রতিবাদপত্রও পেশ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসান। দুপুর সোয়া ৩টা থেকে শুরু করে দু’জনের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়।

বৈঠক শেষে ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসান বলেন, ‘ভিডিও লিংকটি শেয়ার করার জন্যই রাফি উজ্জামান সিদ্দিকিকে তলব করা হয়েছে। শেয়ার করা ভিডিও লিংকটি দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। ইতিহাস পরিবর্তনশীল নয়। যেটা বাস্তবতা, সেটা সবাইকে মেনে নিতে হবে।’

কামরুল আহসান বলেন, ‘আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। তারা যদি ইতিহাস বিকৃতি অব্যাহত রাখে, সেটি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে।’

পাকিস্তানের পক্ষ থেকে বারবার এমন কাজ করা হলেও বাংলাদেশ কেন তা মেনে নিচ্ছে— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা মেনে নেইনি। এ ধরনের কাজ তারা আগেও করেছে। সেটি আজকেও আমরা তাদের স্মারণ করিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এমন ঘটনার পর তারা প্রতিবারই দুঃখপ্রকাশ করে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করে, সে কি আপনার কথা শুনবে? তবে আমাদের দরকার কূটনৈতিক প্রতিবাদ, সেটিই আমরা করেছি। এবং তারা যদি সীমার বাইরে চলে যায়, তাহলে তার জন্যও অনেক পথ রয়েছে।’
পাকিস্তানি হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানানোর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পক্ষ থেকে কী বলা হয়েছে, জানতে চাইলে কামরুল আহসান বলেন, ‘যে লিংকটি তারা শেয়ার করেছে, সেটি তারা ডিলিট করে দিয়েছে এবং এই লিংকটি শেয়ার করার জন্য তারা দুঃখপ্রকাশ করেছে। তারা বলেছে, এটা ইচ্ছাকৃত কোনও ঘটনা ছিল না।’

এই ভিডিও লিংক শেয়ারের জন্য পাকিস্তান ওয়েবসাইটে দুঃখপ্রকাশ করবে কিনা, জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা তাদের বলেছি তারা যেন ওয়েবসাইটে দুঃখপ্রকাশ করে। দেখা যাক, কী হয়।’

উল্লেখ্য, বাংলাদেশে পাকিস্তানি হাইকমিশনের ফেসবুক পেজে একটি ভিডিও লিংক শেয়ার করা হয়। ওই ভিডিওতে বলা হয়— বঙ্গবন্ধু নন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আপত্তিকর ভিডিও সরিয়ে নিয়েছে পাকিস্তান হাইকমিশন

আপডেট সময় ১১:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭