ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

পুনরায় ইউনেস্কো’র ভাইস প্রেসিডেন্ট হলেন শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনের জন্য পুনরায় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ইউনেস্কো সাধারণ সম্মেলনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২০১৭-২০১৯ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন। ৩৯তম সাধারণ সম্মেলনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মরক্কোর জহুর আলাওই।

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ইউনেস্কো’র ৩৮তম সাধারণ সম্মেলনেও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, যার মেয়াদকাল ছিল ২০১৫-২০১৭। গতকাল প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মন্ত্রী নাহিদ চলমান সাধারণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সম্মেলনে ১৯৫টি সদস্য রাষ্ট্র ও ১০টি সহযোগী রাষ্ট্রের মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সংবাদমাধ্যম এবং এনজিও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।nআগামী ৪ নভেম্বর শিক্ষামন্ত্রী এ সম্মেলনের জেনারেল পলিসি ডিবেটে বাংলাদেশের জাতীয় স্টেটমেন্ট পেশ করবেন। এর আগে ১ নভেম্বর ই-নাইন ফোরামের চেয়ারম্যান হিসেবে নাহিদ সদস্য দেশসমূহের মন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানদের সাথে বৈঠক করবেন।

ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন ও অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ, এম্বাসাডার-ডেজিগ্নেট ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন। উল্লেখ্য, সম্মেলনটি ৩০ অক্টোবর শুরু হয়েছে এবং ১৪ নভেম্বর পর্যন্ত চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদবির ও অনিয়মে বিপর্যস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস

পুনরায় ইউনেস্কো’র ভাইস প্রেসিডেন্ট হলেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৪:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭