ঢাকা ০৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়: আরাগচি বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী টাইগারদের হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার ছাড়াল সীমান্তে ‘পুশইন’ এর প্রতিবাদে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত যুবক আটক ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা না.গঞ্জে মাদককারবারিদের সঙ্গে গোলাগুলি, ৫ পুলিশ আহত গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার তিন মাস পরপর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতি আন্দোলনের

ঢাকা মেডিকেলে তালা ঝুঁলিয়ে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মস্থলে নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে ইনডোর ও আউটডোরে প্রবেশপথের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চিকিৎসা নিতে আসা শত শত রোগী চরম দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে তারা এ অবস্থান নেন। এছাড়া তারা নতুন ভবনের নিউরোমেডিসিন ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের রোগী দেখার টিকিট (আউটডোর) বিক্রি বন্ধ করে দিয়েছেন।

উল্লেখ্য, গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ওই রোগীর স্বজনেরা ডাক্তারদের মারধর করে। এই ঘটনার প্রতিবাদ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত ও ভিজিটর কার্ড ছাড়া বহিরাগতের প্রবেশে নিষেধাজ্ঞার দাবিতে আন্দোলনকারী চিকিৎসকরা চিকিৎসাসেবা বন্ধ করে এ বিক্ষোভ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা মেডিকেলে তালা ঝুঁলিয়ে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

আপডেট সময় ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭