ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়: আরাগচি বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী টাইগারদের হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার ছাড়াল সীমান্তে ‘পুশইন’ এর প্রতিবাদে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত যুবক আটক ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা না.গঞ্জে মাদককারবারিদের সঙ্গে গোলাগুলি, ৫ পুলিশ আহত গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার তিন মাস পরপর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতি আন্দোলনের

রাজধানীতে বাসার ছাদে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

গুলশানে এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার সকালে গুলশান ২ নম্বরের ৯৬ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোরী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

কিশোরীর বাবার অভিযোগ, তার মেয়ে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো এবং থাকতো। সেখানে পাশের ফ্ল্যাটের আদনান (২৭) নামের একজন তাকে ধর্ষণ করেছে। রোববার সকালে ছাদে গাছ থেকে তুলশী পাতা আনতে গেলে আদনান একটি বোতল ঝাঁকিয়ে তার গায়ে ছিটিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে তার মেয়ে অচেতন হয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টা পর জ্ঞান ফিরলে সে ধর্ষণের বিষয়টি বুঝতে পারেন। এরপর গৃহকর্তার বাসায় গিয়ে গৃহকর্ত্রীকে বিষয়টি জানালে তারা তাকে বিদায় করে দেন।

পরে মেয়েটি তার পরিবারকে জানায়। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতাল নিয়ে আসেন বাবা। এখানে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে গাইনি বিভাগে ভর্তির পরামর্শ দেন। প্রাথমিক চিকিৎসা ও কিছু পরীক্ষার পর তাকে পাঠানো হবে ওসিসিতে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরেনসিক পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাসার ছাদে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ

আপডেট সময় ১১:৫২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭