ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক বেতন বৃদ্ধির সমান্তরালে দুর্নীতি দমনেও কঠোর হতে হবে: মুনীর চৌধুরী ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ও চীন ছাড়া সব দেশ বাংলাদেশের পক্ষে

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা সংকট মোকাবিলায় মিয়ানমার ও চীন ছাড়া সব দেশ বাংলাদেশের পক্ষে আছে বলে জানিয়েছেন রাশিয়ায় আইপিইউ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দল। প্রতিনিধি দলের প্রধান ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেন, সম্মেলনে বাংলাদেশের পক্ষে এক হাজার ২৭ ভোট পড়েছে। আর মিয়ানমারের পক্ষে পড়েছে মাত্র ৪৭টি ভোট। এরপরও সমাপনী অধিবেশনে রেজুলেশন গ্রহণের সময় সভাপতির দায়িত্বে থাকা রাশিয়ার স্পিকার কারো আপত্তি আছে কিনা জানতে চেয়েছিলেন। তখন শুধুমাত্র মিয়ানমার ও চীন তাদের আপত্তির কথা জানিয়েছিলেন। গতকাল দুপুরে পার্লামেন্ট মেম্বারস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের সদস্য চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক ও শহীদুজ্জামান সরকার এবং সংসদ সদস্য আবুল কালাম আজাদ, এবিএম ফজলে করিম চৌধুরী, পঙ্কজ নাথ, বেগম ওয়াসিকা আয়শা খান, বেগম সাবিনা আক্তার তুহিন ও মো. মামুনুর রশিদ। সংবাদ সম্মেলনে ডেপুটি স্পিকার বলেন, ১৩৭তম আইপিইউ এসেম্বলিতে ইমার্জেন্সি আইটেম হিসেবে রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হয়েছে। আইপিইউ সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহল খুবই গুরুত্বের সঙ্গে এখন বিবেচনা করছেন বলে আমাদের বিশ্বাস।

জাতিসংঘের চেয়ে বয়সে পুরনো, সারা বিশ্বের ১৭৩টি দেশের ৬৫০ কোটি মানুষের প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ সংসদীয় ফোরামে রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ার বিষয়টি মিয়ানমারের বিরুদ্ধে বিশ্বজনমতের প্রতিফলন বলে বিবেচনা করা হচ্ছে। সিপিএ সম্মেলনেও বাংলাদেশ প্রতিনিধি দল এবিষয়ে সক্রিয় থাকবে বলে তিনি উল্লেখ করেন। অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেন, চার দশক আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘বাঙালি জাতি এমন একটি বৈশ্বিক কাঠামো উপহার দিতে চায়, যেখানে সকল মানুষ শান্তিতে সহাবস্থান করবে। থাকবে না কোনো বৈষম্য, শোষণ বঞ্চনা, থাকবে না কোনো অনাহার- দারিদ্র্য। থাকবে শুধু সামাজিক সাম্যাবস্থা।’ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি তার মানবিক উদারতার কারণে বিশ্বব্যাপী ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

ডেপুটি স্পিকার বলেন, রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে ১৪ থেকে ১৮ই অক্টোবর অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)’র ১৩৭তম সম্মেলন অতীতে এ ধরনের হয়নি। সম্মেলন থেকে আমাদের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী রাশিয়ার সর্বোচ্চ অ্যাওয়ার্ড ও আইপিইউ অনারারি প্রেসিডেন্টের সম্মান পেয়েছেন। আরেক সদস্য ডা. হাবিব-এ মিল্লাত স্বাস্থ্য বিষয়ক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। আর নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় সকলেই ভূয়সী প্রশংসা করেছেন। এক প্রশ্নের জবাবে ডেপুটি স্পিকার বলেন, আইপিইউ সম্মেলনের অর্জন নিয়ে সংসদের আগামী অধিবেশনে বিস্তারিত অবহিত করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ও চীন ছাড়া সব দেশ বাংলাদেশের পক্ষে

আপডেট সময় ০৩:২৭:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭