ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

আমরা সন্ত্রাস জঙ্গিবাদ কঠোর হাতে দমন করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোর হাতে দমন করেছি। আগামী দিনে কেউ যদি সন্ত্রাসবাদ সৃষ্টির পাঁয়তারা করে তাও কঠোরভাবে দমন করা হবে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট রাজকমল পাঠকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সংখ্যালঘুদের সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। তাদের নিরাপত্তায় সরকার সব ধরনের ব্যবস্থা করেছে। কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটলে সরকার তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করে।

এ সময় তাদের সঙ্গে ছিলেন সর্ব ভারতীয় কংগ্রেস নেতা ও পশ্চিমবঙ্গ বিধান সভার বিধায়ক কাজী আব্দুর রহিম, আনন্দবাজার পত্রিকার সহকারী সম্পাদক অনমিত্র চট্টপাধ্যায়, সার্ক কালচারাল সোসাইটির সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা এবং সাধারণ সম্পাদক সুজন দে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

আমরা সন্ত্রাস জঙ্গিবাদ কঠোর হাতে দমন করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭