ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গা সমস্যা সমাধানে রাশিয়া ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে: ডেপুটি স্পিকার

অাকাশ জাতীয় ডেস্ক:

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, রাশিয়া রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে। সম্প্রতি রাশিয়ার সেন্টপিটার্সবার্গে অনুষ্ঠিত ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৭তম অ্যাসেম্বলিতে ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের অংশগ্রহণ এবং অর্জন বিষয়ে রোববার এক সাংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ১৩৭তম আইপিইউ সম্মেলনে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের ডেপুটি স্পিকার ইলিয়াস উমা খান এ বিষয়ে বলেন, মানবিক এ সমস্যার সমাধানে রাশিয়া ভূমিকা রাখবে ।

ডেপুটি স্পিকার বলেন, সম্মেলনে রাশিয়ার সংসদীয় দলের নেত্বত্বে ছিলেন ইলিয়াস উমা খান। অন্যদিকে বাংলাদেশের সংসদীয় দলের নেতৃত্ব দেন তিনি নিজে। বাংলাদেশ থেকে ১৪ সদস্যের প্রতিনিধিদল নিয়ে অংশ নেন তিনি।।

তিনি আরো বলেন, এ সম্মেলনে বাংলাদেশের একটি হচ্ছে এই প্রথম বাংলাদেশের কোন প্রস্তাব আইপিইউ অ্যাসেম্বলির সাধারণ আলোচনায় ইমারজেন্সি আইটেম হিসেবে গৃহিত হয়। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ দফা প্রস্তাবনার ভিত্তিতে আমাদের প্রস্তাব ছিল। দলনেতা হিসেবে বিষয়টি সাধারণ আলোচনায় রোহিঙ্গা ইস্যুটিকে অন্তর্ভূক্ত করার প্রস্তাব উত্থাপন করলে ভোটাভুটিতে সর্বসম্মতিক্রমে সে প্রস্তাব গৃহীত হয়। এ সময় বিশ্ব নেতৃবৃন্দ এ প্রস্তাবকে স্বাগত জানান এবং ভুয়াসি প্রশংসা করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে চিফ হুইপ আসম ফিরোজ, হুইপ শহিদুজ্জামান সরকার, হুইপ আতিকুর রহমান, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদবির ও অনিয়মে বিপর্যস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস

রোহিঙ্গা সমস্যা সমাধানে রাশিয়া ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে: ডেপুটি স্পিকার

আপডেট সময় ০৯:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭