ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

সেনা কর্মকর্তাদের গোপন বৈঠকের খবর ভিত্তিহীন: আইএসপিআর

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকায় সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের স্পর্শকাতর একটি বিষয় নিয়ে বৈঠক হওয়ার খবর নাকচ করে দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। গতকাল বৃহস্পতিবার আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান ওই খবরটি ভিত্তিহীন বলে জানান।

ভারতীয় ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ বুধবার ভারত ও বাংলাদেশি সূত্র উদ্ধৃত করে লিখেছে, ২১ অক্টোবর ঢাকায় গোপনে বৈঠকে বসেন ২০ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা। উভয় সূত্র বৈঠকের আলোচ্য সম্পর্কে কিছু জানায়নি। তবে দাবি করেছে, বৈঠকে স্পর্শকাতর ইস্যুতে আলোচনা করা হয়েছে। এই খবরটি টেলিগ্রাফকে উদ্ধৃত করে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগও প্রকাশ করেছে।

আইএসপিআর-এর পরিচালক বলেন, ‘ভারতের গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনা কর্মকর্তাদের গোপন বৈঠকের খবর ভিত্তিহীন: আইএসপিআর

আপডেট সময় ০২:৫৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭