ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

সাভারে বাসচাপায় নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভার পৌর এলাকার উলাইল বাসস্ট্যান্ডে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় আজিয়ার মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজিয়ারের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বলদিপান গ্রামে।

পুলিশ জানায়, সকালে সাভারের গেণ্ডা এলাকার একটি কারখানার নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন আজিয়ার। এসময় উলাইল বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে একটি বাস পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আজিয়ারকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজিয়ার স্ত্রী-সন্তান নিয়ে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার রবিনের বাসার একটি কক্ষে ভাড়া থাকতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভারে বাসচাপায় নিহত ১

আপডেট সময় ০১:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭