ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তামনি নিউমোনিয়ায় আক্রান্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

বিরল রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মুক্তামনি এখন নিউমোনিয়ায় ভুগছে। গেলো ১১ জুলাই বিরল রোগ নিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি হয় মুক্তামনি। এরপর দীর্ঘদিন চিকিৎসা চলে। গেলো ৮ অক্টোবর মুক্তামনির হাতে চতুর্থবার অস্ত্রোপচার হয়। এরপর কিছুটা উন্নতি হয় তার। তবে গেলো ৫-৬ দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় অনেকটা দুর্বল হয়ে পড়েছে মুক্তামনি। তিনদিন আইসিইউতে রাখার পর এখন কেবিনে আনা হয়েছে তাকে।

মুক্তামনির মা আসমা খাতুন জানান, মুক্তামনি আগের থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানান, মুক্তামনির নিউমোনিয়ার চিকিৎসা চলছে। এছাড়া তার ফুসফুসে সমস্যা আছে। এজন্য দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। আগামী সপ্তাহে মুক্তামনির হাতের বাকি অংশে চামড়া লাগানো হবে বলেও জানান তিনি।

সামন্ত লাল সেন আরও জানান, হাতের সমস্যা ছাড়াও মুক্তামনির আরো কয়েকটি রোগ আছে, পর্যায়ক্রমে সেগুলোর চিকিৎসা হবে। মুক্তামনির সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছে মুক্তামনির পরিবার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুক্তামনি নিউমোনিয়ায় আক্রান্ত

আপডেট সময় ০১:২৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭