ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

পল্লবীর সাংবাদিক খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পল্লবী থানার সবুজবাগ আবাসিক এলাকায় অবস্থিত সাংবাদিক খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় সেখানে উচ্ছেদ অভিযান শুরু হয়। দিনব্যাপী সেখানে প্রায় ২৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী ও তৌহিদ এলাহী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদি বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য করার জন্য এ উচ্ছেদ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে ঢাকার সব খাল থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে। প্রতি সপ্তাহে একাধিক উচ্ছেদ পরিচালনার নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

অভিযানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিবলি সাদিক, পল্লবী থানার পরিদর্শক তদন্ত শাহ আলম, ঢাকা মহানগর পুলিশের ২০ সদস্যের একটি দল, ঢাকা জেলা প্রশাসনের ৩০ জন কর্মকর্তা কর্মচারী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত

পল্লবীর সাংবাদিক খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় ০৮:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭