ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসিকেও পিছনে ফেললেন কোহলি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটের বর্তমান সেরা ব্যাটসম্যানদের একজন। তিন ধরনের ফরম্যাটেই দলের অধিনায়ক তিনি। দিন দিন কোহলির জনপ্রিয়তা বেড়েই চলেছে। এর প্রমাণ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদদের নিয়ে ফোর্বস প্রকাশিত সর্বশেষ তালিকা। যেখানে বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির চেয়েও এগিয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বুধবার ফোর্বস বিশ্বের সবচেয়ে দামি অ্যাথলেটদের তালিকা প্রকাশ করে। একইসঙ্গে ক্রীড়াবিদদের ব্র্যান্ড-মূল্যের তালিকাও প্রকাশ করা হয়। ব্র্যান্ড-ভেল্যুর দিক থেকে মেসির চেয়েও এগিয়ে রয়েছেন কোহলি।

ব্র্যান্ড-ভেল্যুর দিক থেকে সবার ওপরে রয়েছেন জনপ্রিয় টেনিস তারকা রজার ফেদেরার। আমেরিকান বাস্কেটবল তারকা ল্যাবরন জেমস দুইয়ে এবং বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট রয়েছেন তিন নম্বরে। এই তালিকায় মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো চারে রয়েছেন।

সাত নম্বরে থাকা কোহলির চেয়ে দুই ধাপ পিছিয়ে রয়েছেন মেসি। আমেরিকান দুই পেশাদার গলফার ফিল মিকেলসন এবং টাইডার উডস রয়েছে যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে। আট নম্বরে থাকা গলফার রোরি ম্যাকলেরয় এবং দশ নম্বরে থাকা বাস্কেটবল তারকা স্টেফেন কারি রয়েছেন কোহলির চেয়ে পিছিয়ে।

ব্র্যান্ড-ভেল্যু বিবেচনায় শীর্ষ ১০ ক্রীড়াবিদ:

১. রজার ফেদেরার (৩৭.২ মিলিয়ন মার্কিন ডলার)

২. ল্যাবরন জেমস (৩৩.৪ মিলিয়ন মার্কিন ডলার)

৩. উসাইন বোল্ট (২৭ মিলিয়ন মার্কিন ডলার)

৪. ক্রিস্টিয়ানো রোনালদো (২১.৫ মিলিয়ন মার্কিন ডলার)

৫. ফিল মিকেলসন (১৯.৬ মিলিয়ন মার্কিন ডলার)

৬. টাইডার উডস (১৬.৬ মিলিয়ন মার্কিন ডলার)

৭. বিরাট কোহলি (১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার)

৮. রোরি ম্যাকলেরয় (১৩.৬ মিলিয়ন মার্কিন ডলার)

৯. লিওনেল মেসি (১৩.৫ মিলিয়ন মার্কিন ডলার)

১০. স্টেফেন কারি (১৩.৪ মিলিয়ন মার্কিন ডলার)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসিকেও পিছনে ফেললেন কোহলি

আপডেট সময় ১০:১৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭