ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্মার্টফোন অ্যাপে ১শ কোটিবার করতালি পেলেন চীনের প্রেসিডেন্ট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চলতি সপ্তাহে চীনা কম্যুনিস্ট পার্টির পঞ্চবার্ষিক অধিবেশন উপলক্ষে বাজারে ছাড়া হয়েছে একটি অ্যাপ। যেখানে স্মার্টফোনের স্ক্রিনে ১৯ সেকেন্ডের মধ্যে প্রেসিডেন্টের উদ্দেশ্যে যতবার খুশি করতালি দেওয়া যাবে। অ্যাপটি তৈরি করেছে টেনসেন্ট নামে একটি কোম্পানি এবং এই অ্যাপ ব্যবহার করে গত তিনদিনে গেমটি খেলা হয়েছে ১২০ কোটি বার।

চীনে প্রেসিডেন্টের প্রতি প্রকাশ্য আনুগত্য দেখানো খুবই সাধারণ একটা ব্যাপার। অধিবেশনের আগে তা আরো বেড়ে যায়। পাঁচদিনের এই রুদ্ধদ্বার সম্মেলন শেষ হবে মঙ্গলবার। এই অধিবেশন থেকে আগামী পাঁচ বছর চীনের ক্ষমতায় নেতৃত্ব দেবেন কে এবং দেশের রাজনৈতিক দিকনির্দেশনা কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে শি জিনপিং আবার নতুন মেয়াদে নেতা হতে যাচ্ছেন।

অধিবেশন উদ্বোধন করে দেওয়া সাড়ে তিন ঘণ্টার ভাষণে তিনি বলেছেন চীন একটা ‘নতুন যুগে’ প্রবেশ করেছে এবং চীনের এখন ‘বিশ্বে ক্ষমতার প্রধান কেন্দ্র’ হয়ে দাঁড়ানোর সময় এসেছে। টেনসেন্ট গেমে অংশগ্রহণকারীদের তার ওই ভাষণের অংশবিশেষ দেখানো হয়েছে যেখানে তিনি তরুণ প্রজন্মের যে ছেলেমেয়েরা বাড়ির মালিক হতে চায় তাদের জন্য আবাসন বাজারে সুরক্ষা দেয়া নিয়ে কথা বলেছেন অথবা কথা বলেছেন দরিদ্র কৃষকদের জীবনমান উন্নত করার বিষয়ে।

এরপরেই তাদের উৎসাহ দেওয়া হয়েছে ওই বক্তব্য শুনে তারা কত দ্রুত ফোনের স্ক্রিনে ‘করতালি’ দিতে পারে। অনেকে বন্ধুবান্ধবদের প্রতিযোগিতায় চ্যালেঞ্জ জানিয়ে করতালি দিয়েছে এবং তারা কে কতবার করতালি দিল তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রকাশ করেছে। বৃহস্পতিবার টেনসেন্ট জানিয়েছে ব্যবহারকারীরা এ পর্যন্ত ১০০ কোটি বার করতালি দিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর উদ্দ্যেশ্যে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্মার্টফোন অ্যাপে ১শ কোটিবার করতালি পেলেন চীনের প্রেসিডেন্ট

আপডেট সময় ০৪:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭