ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

পরমাণু সমঝোতায় বিশ্ববাসীর বিজয়: ইউরোপীয় ইউনিয়ন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মঙ্গলবার এক বক্তব্যে বলেন, পরমাণু সমঝোতা ছিল ইরান ও আন্তর্জাতিক সমাজ উভয়ের জন্য সফল একটি চুক্তি। এ ছাড়া, ইরান যে এই সমঝোতা পুরোপুরি মেনে চলছে তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ বহুবার নিশ্চিত করেছে বলেও জানান তিনি।

এই সমঝোতাকে তিনি একটি আন্তর্জাতিক দলিল হিসেবে উল্লেখ করে বলেন, এটি কোনো দ্বিপক্ষীয় চুক্তি নয় বলে কোনো একক দেশের পক্ষে তাতে পরিবর্তন আনা বা তা লঙ্ঘন করা সম্ভব নয়। শুক্রবার ট্রাম্পের এক ঘোষণার পর ওইদিন রাতেই ইউরোপীয় ইউনিয়ন মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান করে জানায়, তারা এ সমঝোতার প্রতি অবিচল থেকে তা বাস্তবায়ন করে যাবে।

ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন তিনি ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেবেন। ওই সমঝোতা মেনে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে নাকি এটি থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর নতুন করে অবরোধ আরোপ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি কংগ্রেসকে ৬০ দিনের সময় বেঁধে দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

পরমাণু সমঝোতায় বিশ্ববাসীর বিজয়: ইউরোপীয় ইউনিয়ন

আপডেট সময় ১১:০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭