ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেল সংযোগের আওতায় আসছে মাগুরা: রেলমন্ত্রী

অাকাশ নিউজ ডেস্ক:

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, রেলের মাধ্যমে যাত্রী সেবা আরো বিস্তৃত করতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মাগুরাকে রেল সংযোগের আওতায় আনা হচ্ছে। মাগুরায় রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে শনিবার দুপুরে রেলমন্ত্রী মজিবুল হক প্রস্তাবিত রেল লাইন এলাকা ও সদর উপজেলার ঠাকুর বাড়িতে রেল স্টেশন পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে মাগুরায় নতুন রেল লাইন স্থাপনে প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ফরিদপুরের মধুখালি হয়ে কামরাখালি থেকে মাগুরা সদর উপজেলার ঠাকুরবাড়ি পর্যন্ত মোট ২৩ কিলোমিটার রেল লাইন স্থাপন করা হবে। অতি দ্রুত ডিপিপি প্রণয়ন করে বাংলাদেশ সরকারের জিইপি অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এ জন্য মাগুরায় প্রস্তাবিত এলাকা পরিদর্শন এবং এলাইনমেন্ট যাচাই বাছাই এবং নির্দিষ্টকরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দুপুর তিনটায় তিনি রেলওয়ে সচিব মোফাজ্জেল হোসেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুসহ আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে মাগুরার সদর উপজেলার রামনগর ঠাকুরবাড়ি প্রস্তাবিত রেল ষ্টেশন এলাকা পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা সফরে এসে মাগুরায় রেল লাইন তৈরির ঘোষণা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রেল সংযোগের আওতায় আসছে মাগুরা: রেলমন্ত্রী

আপডেট সময় ১০:৫৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭