ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

এক টন ওজনের কুমড়ায় মাথিয়াসের শিরোপা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

টানা দুই বছর ইউরোপের সবচেয়ে বড় ও বেশি ওজনের মিষ্টি কুমড়ার জন্য শিরোপা জিতলেন বেলজিয়ামের কৃষক মাথিয়াস উইলেমিনস। তার ফলানো ‘কলোজাল` মিষ্টি কুমড়াটির ওজন ১ হাজার ৮ কিলোগ্রাম।

জার্মানির শহর লুডভিগসবুর্গে এ কুমড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, গত ৮ অক্টোবর যেখানে শিরোপা জেতেন মাথিয়াস। গতবার তার ফলানো কুমড়ার ওজন ছিল ১ হাজার ১৯০ কেজি, যা বিশ্ব রেকর্ড গড়েছিল।

বিশাল কুমড়াটির বড় হওয়ার জন্য একশত দিনেরও অধিক সময় ধরে রেখে দেয়া হয়েছিল। গরমের দিনে এটাকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন হয়েছিল কয়েক হাজার লিটার পানি। প্রতিদিন এটির ওজন ৩০ কেজি পর্যন্ত বাড়তে পারে।

এ বছরের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইতালির স্তেফানো কুতুরুপি। তার কুমড়ার ওজন ছিল ৮৪৯ কেজি। আর তৃতীয় স্থান অধিকার করেছে পোল্যান্ডের এক কৃষকের মিষ্টি কুমড়া। ডোমিনিক কেদসিয়াকের কুমড়াটির ওজন ছিল ৮৩৬ কেজি।

নভেম্বরের ৫ তারিখে এই কুমড়াগুলি ছোট ছোট আকারে টুকরো করা হবে। এ ছাড়া অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শুরু হবে কুমড়া উৎসব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

এক টন ওজনের কুমড়ায় মাথিয়াসের শিরোপা

আপডেট সময় ০১:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭