ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী এপ্রিলের ২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২২২ কোটি ডলার কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড কুষ্টিয়ায় সশস্ত্র হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হচ্ছে সেবাস্তিয়ান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রিয়ার সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট পদে এগিয়ে আছেন কনজারভেটিভ পিপলস পার্টি নেতা সেবাস্তিয়ান কুর্জ। মাত্র ৩১ বছর বয়সী সেবাস্তিয়ান যদি জিতে যান তাহলে তিনি হতে যাচ্ছেন বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান। নির্বাচনী পর্যবেক্ষকদের মতে দ্বিতীয় স্থানে রয়েছে উগ্র জাতীয়তাবাদী ফ্রিডম পার্টি ও সোশাল ডেমোক্রেটস। খবর: বিবিসি।

সেবাস্তিয়ান কুর্জ সর্বশেষ অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত মে মাসে রক্ষণশীল পিপল’স পার্টির (ওভিপি) প্রধান হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে ওভিপির যেন নবজন্ম হয়েছে।

আগাম জরিপ অনুযায়ী জয়ের সম্ভাবনা কুর্জের ওভিপির। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট সরকার গঠনের সুযোগ পাবেন কুর্জ। তাই যদি হয়, তাহলে তরুণ সরকারপ্রধান হিসেবে তিনি হবেন অদ্বিতীয়। এখন পর্যন্ত বর্তমান বিশ্বে সর্বকনিষ্ঠ সরকারপ্রধান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

এবারের নির্বাচনী প্রচারে গুরুত্ব পেয়েছে অভিবাসন বিরোধিতা। ২০১৫ সালে ইউরোপে অভিবাসী সংকট শুরু হলে ফ্রিডম পার্টি ইস্যুটিকে বড় করে তোলে এবং অভিবাসন আইন কঠোর করার পক্ষে প্রচার চালায়। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আসা লাখ লাখ আশ্রয়প্রার্থী নিয়ে চরম টানাপোড়েন সৃষ্টি হয় ইউরোপে।

গত ২০১৬ সালের জাতীয় নির্বাচনে অল্পের জন্য হেরে যায় ফ্রিডম পার্টি। কিন্তু একই ইস্যুতে জোর প্রচার চালিয়ে জনমত গঠন করতে সক্ষম হয়েছেন রক্ষণশীল তরুণ নেতা সেবাস্তিয়ান কুর্জ। অভিবাসীদের অস্ট্রিয়ায় প্রবেশের সব বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া কমপক্ষে পাঁচ বছর থাকার পর অভিবাসীদের সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার মতো কঠোর অবস্থান নিয়েছেন।

প্রায় এক বছরের মাথায় সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে জোট সরকার পরিচালনায় সেবাস্তিয়ান কুর্জ অনাগ্রহ প্রকাশ করলে আগাম নির্বাচনের ঘোষণা আসে। অস্ট্রিয়ায় অভিবাসনবিরোধী জনমত কাজে লাগিয়ে নির্বাচনে বাজিমাত করতে চান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হচ্ছে সেবাস্তিয়ান

আপডেট সময় ১১:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭