ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

শেখ হাসিনা না পালালে তার হাড্ডি মাংস পাওয়া যেত না : মান্না

আকাশ জাতীয় ডেস্ক :

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পালিয়ে গেছেন শেখ হাসিনা, কারণ তার পালানোর পথ ছাড়া কিছুই ছিল না। উনি যদি না পালাতেন তাহলে তার হাড্ডি মাংস পাওয়া যেত না বাংলাদেশে। যারা বলে শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবেন, আমি তো বলি পারলে আসেন। সেদিন একটি চ্যানেলে দেখলাম উনি টুপ করে ঢুকে পড়বেন, তার আগে বলেছিলেন টুস করে ফেলে দেবেন। পারবেন না।

তিনি বলেন, বিদেশের মাটিতে পৃথিবীর কেউ তাকে জায়গা দেয়নি। সবাই তাকে জানে সে একটা লুটেরা, খুনি, ফ্যাসিস্ট এবং তার দল বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করে দিয়েছে।

শনিবার দুপুরে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাগরিক ঐক্যের খুলনা মহানগর ও জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদেরকে গঠন করতে হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। জনগণ ড. ইউনূসের সরকারকে সমর্থন করেছিল, এখনো সমর্থন করে। আমরা যে কোনো নির্বাচিত সরকারের কাছে একটি ভালো দেশ চাই, বাঁচতে চাই, জনগণের জন্য কল্যাণ করে সেই রকম দেশ চাই। আমরা একটা সরকার চাই যে সরকার কল্যাণকর রাষ্ট্র বানানোর চেষ্টা করবে। আমরা সেটা এই সরকারের (অন্তর্বর্তীকালীন) কাছে প্রত্যাশা করছি না। এই সরকার এতগুলো কাজ একসাথে করতে পারবে না।

সম্মেলনের শেষ পর্বে জেলা ও মহানগরীর নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়। পরে মাহমুদুর রহমান মান্না বসুপাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

শেখ হাসিনা না পালালে তার হাড্ডি মাংস পাওয়া যেত না : মান্না

আপডেট সময় ১০:০১:০২ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪