ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেখ হাসিনার প্রচেষ্টায় রোহিঙ্গা সমস্যা সমাধানে গোটা বিশ্ব সচেষ্ট: পররাষ্ট্র সচিব

অাকাশ জাতীয় ডেস্ক:

পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল কূটনৈতিক প্রচেষ্টার কারণে গোটা বিশ্ব আজ রোহিঙ্গা সমস্যার সমাধানে সচেষ্ট। তিনি আজ সকালে দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। পররাষ্ট্র সচিব বলেন, অসহায় এবং নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয়সহ সব ধরনের মানবিক সহায়তা দিয়ে প্রধানমন্ত্রী সাহসিকতা এবং মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শহীদুল হক বলেন, বিশ্ব সম্প্রদায় আজ রোহিঙ্গা সমস্যার সমাধানের উপায় খুঁজছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথমবারের মত বিষয়টি আলোচিত হয়েছে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইতিমধ্যেই রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনা বাহিনীর নৃশংসতাকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ হিসেবে উল্লেখ করেছেন।

পররাষ্ট্র সচিব সাংবাদিক সম্মেলনে দৃঢতার সঙ্গে বলেন, বাংলাদেশের সকল দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে ছিল এবং থাকবে। তার ভারত সফরকালীন সময়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট সচিব জয়শঙ্কর মেননের সঙ্গে রোহিঙ্গাদের কারণে বাংলাদেশকে যেসব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সেসব বিষয়সহ অনান্য সকল বিষয়েই আলোচনা হয়েছে বলে তিনি জানান। তিনি রোহিঙ্গাদের জন্য ভারতের ত্রাণ সহায়তার প্রশংসা করেন।

পররাষ্ট্র সচিব বলেন, বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যূত হয়ে অন্যদেশে যাওয়ায় বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক সমস্যার সৃষ্টি করে। নতুন করে ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আসায় শুধুমাত্র বাংলাদেশের জন্যেই সমস্যার সৃষ্টি করবে না, এটি আঞ্চলিক আর্থ-সামাজিক এবং নিরাপত্তাকেও অস্থিতিশীল করে তুলতে পারে। তিনি এক প্রশ্নের জবাবে রোহিঙ্গা সমস্যা মৌলবাদকে উস্কে দিতে পারে বলেও আশংকা প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

শেখ হাসিনার প্রচেষ্টায় রোহিঙ্গা সমস্যা সমাধানে গোটা বিশ্ব সচেষ্ট: পররাষ্ট্র সচিব

আপডেট সময় ০৪:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭