ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির ‘শান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে ইরান-যুক্তরাষ্ট্র’ কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় সেই মহিষের পাশে দেখতে চান হানজালা এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার

চেষ্টা করব আমাদের ছেলেরা যেন আরেকটু আত্মবিশ্বাসী হয় :সালাউদ্দিন

আকাশ স্পোর্টস ডেস্ক :

প্রায় ১৪ বছর পর জাতীয় দলের কোচ হিসেবে ফিরেছেন মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ফিল্ডিং ও সহকারী কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে ছিলেন। এবার তার পদবী সিনিয়র সহকারী কোচ।

আগামী মার্চ পর্যন্ত চুক্তিতে জাতীয় দলের সঙ্গী হয়েছেন সালাউদ্দিন। এর আগে তার জাতীয় দলের হেড কোচ হওয়া নিয়েও গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত ফিল সিমন্সের কোচিং স্টাফে সিনিয়র সহকারী হিসেবে প্রত্যাবর্তন হলো তার।

প্রথম মেয়াদে যখন জাতীয় দলের সঙ্গে ছিলেন সালাউদ্দিন, জাতীয় দলের সে সময়কার ভবিষ্যত তারকা যেমন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহদের সাফল্যের পথ বাতলে দিয়েছিলেন তিনি।

সে প্রজন্ম এখন শেষের প্রহর গুনছে। এবার দেশের ক্রিকেটে নতুন একটি প্রজন্ম গড়ে দেওয়ার সুযোগ সালাউদ্দিনের সামনে। দায়িত্ব নেওয়ার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম সংবাদ সম্মেলনে সে লক্ষ্যের কথা জানিয়ে এই কোচ বলেছেন, ‘আমি যদি আরও একটা জেনারেশনকে হেল্প করতে পারি, তাহলে সেটা আমার নিজের কাছেও ভালো লাগবে। কারণ, আপনি শুধু জেনে গেলেন, কিন্তু কোনো প্রদীপ জ্বালালেন না, সেটা তো ঠিক হবে না। এই কাজটা যদি ভালোভাবে করতে পারি, কিছুটা হেল্প হলেও আমি মনে করি ভালো হবে।’

চলতি মাসের শেষদিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর করার কথা। সে সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে কাজ শুরু করবেন সালাউদ্দিন। অবশ্য এর আগেই মিরপুরের একাডেমি মাঠে টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে দেখা গেছে তাকে।

জাতীয় দলের সঙ্গে দ্বিতীয় মেয়াদে কীভাবে কাজ করতে চলেছেন, সে সম্পর্কে ধারণা দিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘যেহেতু আমি সহকারী কোচ, যেহেতু হেডকোচ আছে এখানে, তার দর্শনটা আমাকে আসলে সে কীভাবে টিমটা চালাচ্ছে, তাকে সাহায্য করা। এর সঙ্গে খেলোয়াড়দের সাহায্য করা যতটুকু পারি। আমার ভূমিকাটা হয়তো ভিন্ন হবে আগেরবারের তুলনায়।’

পরে যোগ করেন, ‘চেষ্টা করব আমাদের ছেলেরা যেন আরেকটু আত্মবিশ্বাসী হয়। সেই সঙ্গে আমাদের যে বিদেশি কোচরা আছে, তাদের সঙ্গে যোগাযোগটা যেন আরেকটু ভালো সেদিকে যায় সেই লক্ষ রাখব।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

চেষ্টা করব আমাদের ছেলেরা যেন আরেকটু আত্মবিশ্বাসী হয় :সালাউদ্দিন

আপডেট সময় ০৬:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪