ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবরকে ফর্মে ফিরতে কোহলিকে অনুসরণের পরামর্শ দিলেন পন্টিং

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানের এ সময়ের অন্যতম সেরা ক্রিকেটার হলেন বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

কিন্তু সাম্প্রতিক সময়ে ফর্মে নেই বাবর আজম। যে কারণে পাকিস্তান জাতীয় দলের নেতৃত্ব হারাতে হয়েছে। টেস্ট দল থেকে বাদ পড়েছেন, ওয়ানডে দলে রাখা হলেও ফর্ম ফিরে পাননি।

বাবরকে ফর্মে ফেরার জন্য ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে অনুসরণের পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটারর রিকি পন্টিং।

আইসিসি রিভিউতে পন্টিং বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাবর আজম কিভাবে দলে ফিরবে। তাদের এখন খুঁজে বের করতে হবে কোন উপায়ে বাবর ফর্মে ফিরবে এবং দলে ফিরে আসবে।

অস্ট্রেলিয়ান কিংবদন্তি পন্টিং আরও বলেছেন, ‘আপনি যখন বাবরের রেকর্ড, পরিসংখ্যান দেখবেন আমরা বিরাট কোহলির উদাহরণ দিতে পারি। সে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছে এবং পরবর্তীতে ফিরে এসে দুর্দান্ত পারফর্ম করেছে। আমার মনে হয়, বাবরেরও একই কাজ করা উচিত। কিছুদিন ক্রিকেট থেকে বিরতি নিয়ে অন্যকিছু ভাবা এবং পরবর্তীতে নতুনভাবে ফিরে আসা উচিত। আশা করি এমন হলে সে দুর্দান্তভাবে ফিরে আসবে এবং আবারও সে তার আগের ফর্মে ফিরবে।’

পন্টিং আরও বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড অধিনায়ক পরিবর্তন করছে, কখনো শাহিন শাহ আফ্রিদ, কখনো মোহাম্মদ রিজওয়ান, কখনো আবার বাবর আজম। প্রচুর পরিবর্তন হচ্ছে। আপনি নিশ্চিতভাবেই এ অস্থিতিশীলতা চাইবেন না। আমি মনে করি তারা সঠিক কিছু খুজঁছে যার ফলাফল আসা বা কাজ করা পর্যন্ত পরিবর্তন আনছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাবরকে ফর্মে ফিরতে কোহলিকে অনুসরণের পরামর্শ দিলেন পন্টিং

আপডেট সময় ০৭:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪