ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খেলার মাঠেই বজ্রপাতে ফুটবলারের মৃত্যু

আকাশ স্পোর্টস ডেস্ক :

বৈরী আবহাওয়ার কারণে খেলা অসমাপ্ত রেখেই মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন ফুটবলাররা। সে সময়ই দুঃখজনক ঘটনাটি ঘটল। বজ্রপাতে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ফুটবলার। মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও একজন।

সম্প্রতি লাতিন আমেরিকার দেশ পেরুতে এমন ঘটনা ঘটেছে বলে দ্য সানের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এ ঘটনায় দেশটির ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।

পেরুর দুই ক্লাব জুভেন্তুদ বেয়াভিস্তা ও ফ্যামিলিয়া চোক্কার খেলা হচ্ছিল হুয়ানকায়ো শহরে। সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে জানা গিয়েছে, ম্যাচের সময়ে বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছিল। এ ছাড়া ঝড়ের কারণে বাধ্য হয়ে রেফারি দু’দলকে নির্দেশ দেন তখনকার মতো মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যেতে।

ফুটবলাররা সাজঘরে ফেরার সময়ই বজ্রপাতে মৃত্যু হয়েছে ফুটবলার হোসে হুগো দে লা ক্রুজ মেসার নামের এক ফুটবলারের। তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যান। তার আশেপাশে থাকা জনা পাঁচেক ফুটবলারও একই ভাবে পড়ে যান।

পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মেসাকে বাঁচানো যায়নি। হাসপাতালে এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোক্কা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা ভর্তি। এ ছাড়া হুয়ান চোক্কা লাক্তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মেসা হাতে একটি ধাতব বালা পরেছিলেন। সম্ভবত সে কারণেই মৃত্যু হয়েছে তার। আগেও পেরুতে এ ধরনের ঘটনা ঘটেছে। ২০১৪ সালে একটি ফুটবল ম্যাচে স্পোর্ট আগুইলা ক্লাবের হোয়াও কনত্রেরাস বজ্রপাতে আহত হন। তবে তিনি বেঁচে গিয়েছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

খেলার মাঠেই বজ্রপাতে ফুটবলারের মৃত্যু

আপডেট সময় ০১:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪