ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভালো কিছুর আশায় ‘খারাপ’ করে ফেললেন কোহলি

অাকাশ স্পোর্টস ডেস্ক:

কোচ নির্বাচন হয়ে গেলেও বিতর্ক পিছু ছাড়ছে না। এমনিতেই কোচ বিতর্ক নিয়ে বেকায়দায় আছেন অধিনায়ক বিরাট কোহলি। এর মধ্যেই নতুন বিতর্ক ঘিরে ধরল তাকে। নিজ দেশের জাতীয় নারী দলের অধিনায়ক মিতালি রাজকে চেনেন না কোহলি! এটাও হতে পারে? যে মিতালি রাজকে শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভুল করে বসলেন বিধ্বংসী এই ব্যাটসম্যান।

শালর্ট এডওয়াডর্সকে টপকে মেয়েদের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন ভারত অধিনায়ক মিতালি রাজ। এজন্য তাকে তুলনা করা হচ্ছে শচীন টেন্ডুলকারের সঙ্গে। আর এই কীর্তির দিনে তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে মিতালির বদলে কোহলি পোস্ট করলেন পুনম রাউতের ছবি! ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ককে পুরুষ দলের অধিনায়ক চিনবেন না এটা কি হতে পারে?

মেয়েদের ক্রিকেট ছেলেদের ক্রিকেটের তুলনায় ভারতে তেমন জনপ্রিয় নয়। তাই বলে কোহলি নারী ক্রিকেট দলের অধিনায়ককে চিনবেন না? বিশেষ করে এবারের নারী বিশ্বকাপে মিতালি প্রায় প্রতিদিন মিডিয়ার শিরোনামে আছেন। কোহলি কি এসবের খোঁজ রাখেন না? অন্তত এই ভুলের পর এমন অভিযোগ উঠতেই পারে!

কোহলি তার ফেসবুক পেইজে ক্রিকেটার পুনমের ছবি পোস্ট করে মিতালিকে শুভেচ্ছা জানান। সাথে সাথে শুরু হয়ে যায় সমালোচনা। কমেন্ট বক্সে সবাই এই ভুল ধরিয়ে দিতে থাকেন। বেশিরভাগই কোহলির এই ভুলে বিস্ময় প্রকাশ করেন। সমালোচনার মুখে কোহলি সরিয়ে নিয়েছেন আগের পোস্ট। তার আগেই পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। তবে এর জন্য কোহলি দুঃখপ্রকাশও করেননি। এটা ভুল হোক আর অজ্ঞতা হোক, কেউ মানতে পারছেন না যে কোহলি এমন একটা কাজ করে বসেছেন!

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

ভালো কিছুর আশায় ‘খারাপ’ করে ফেললেন কোহলি

আপডেট সময় ০৪:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭