ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বললেন জনপ্রিয় র‌্যাপার

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়েছেন জনপ্রিয় ফরাসি-আলজেরিয়ান র‌্যাপার ডিজে স্নেক। সোমবার (১৪ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্স-এ ১৮ লাখ অনুসারীর উদ্দেশে এই মন্তব্য করেন তিনি।

র‌্যাপার ডিজে স্নেক এক্স-এ করা সেই পোস্টে কোনো রাখঢাক না করেই লিখেছেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী।’

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরাইল। দেশটির নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের একটা বড় অংশ নারী এবং শিশু।

সম্প্রতি গাজার আল আকসা হাসপাতালে ইসরাইলি হামলায় ফিলিস্তিনি শরণার্থীদের তাবুতে আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত অন্তত চারজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন অনেকে।

এই হামলার কিছু ভিডিও নিজের এক্স অ্যাকাউন্টে রিপোস্ট করেছেন ডিজে স্নেক। অপর এক পোস্টে ফরাসি ভাষায় তিনি লিখেছেন, ‘গণহত্যার সময় নীরব থাকার মানে গণহত্যাকে সমর্থন করা।’

এই পোস্টের মাধ্যমে ডিজে স্নেক বিশ্বের বিনোদন জগতের শীর্ষ তারকাদের দিকে আঙুল তুলেছেন বলে মনে করা হচ্ছে। গাজায় ইসরাইলি আগ্রাসনের বছর পেরোলেও বৈশ্বিক সিনেমা ও সংগীত জগতের শীর্ষ তারকারা এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বললেন জনপ্রিয় র‌্যাপার

আপডেট সময় ০৮:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪