ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কূটনীতিক আটকের ঘটনায় রাশিয়াকে ক্ষমা প্রার্থনার আহ্বান জাপানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

গুপ্তচরবৃত্তির অভিযোগে মস্কোতে নিয়োজিত জাপানের দূতকে (কনসুল) আটকের পর জিজ্ঞাসাবাদ করে রাশিয়া। জাপান এই ঘটনার নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োসিমাসা হায়াসি এই ঘটনা নিয়ে বলেন, আটকের পর রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা তাদের দূতকে ‘জবরদস্তিমূলক জিজ্ঞাসাবাদ’ করেছে। জাপান রাশিয়াকে ক্ষমা প্রর্থনার আহ্বানও জানিয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, তাদের দূত মোতোকি তেতসুনোরি কোনোপ্রকার অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। তাকে কয়েক ঘণ্টা বন্দি রাখা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

উল্লেখ্য, সোমবার রাশিয়া জাপানের কূটনীতিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে মস্কো ছাড়ার নির্দেশ প্রদান করা হয়।

এই ঘটনায় জাপান রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছে। অন্যথায়  প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কূটনীতিক আটকের ঘটনায় রাশিয়াকে ক্ষমা প্রার্থনার আহ্বান জাপানের

আপডেট সময় ০১:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২