ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সাফজয়ীদের অর্থ চুরি, চোর ধরতে মাঠে র‌্যাব-ডিবি-এপিবিএন

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাফজয়ী নারী ফুটবল দলের দুই সদস্য কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার সিনিয়রের ডলার চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক ইউনিট, এপিবিএন ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

জানা গেছে, কৃষ্ণার লাগেজের তালা ভেঙে বেশকিছু ডলার ও টাকা নিয়ে গেছে। অন্যদিকে শামসুন্নাহারের লাগেজ থেকেও ডলার চুরি হয়েছে। এছাড়াও পাশাপাশি কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে এই দুই ফুটবলারের।

এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ গণমাধ্যমকে জানিয়েছেন, চুরির ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত কিংবা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা বিমানবন্দর এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছি।

বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আমরা সংবাদ পাওয়ার পর স্বপ্রণোদিত হয়ে বিষয়টি তদন্ত করছি।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকরামুল হোসেন বলেন, এরই মধ্যে ডিবির ইউনিট কাজ শুরু করেছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ফেরার পরপরই জয়ী দলের সদস্যের অর্থ চুরির ঘটনা দুঃখজনক এবং মর্মান্তিক। এ ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে এরই মধ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এছাড়া বিমানবন্দর ও এর আশপাশের এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য

সাফজয়ীদের অর্থ চুরি, চোর ধরতে মাঠে র‌্যাব-ডিবি-এপিবিএন

আপডেট সময় ০৩:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২