ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভুল চিকিৎসায় গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

ভৈরবে ভুল চিকিৎসায় গর্ভবতী নারী তাহমিনা বেগমের (২৫) মৃত্যুর ঘটনায় স্বদেশ হাসপাতালে রোগীর স্বজনরা হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলা প্রতিহত করে।

বুধবার বিকাল ৬টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। তাহমিনার স্বামীর নাম সুবেল মিয়া এবং তার বাড়ি উপজেলার মিরারচর এলাকায়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গত রোববার বিকালে গর্ভবতী তাহমিনাকে তার অভিভাবকরা ওই হাসপাতালে নিয়ে আসে। তখন হাসপাতালের ডাক্তার মিশুতি রানী ঘোষ তাকে দেখে নরমাল ডেলিভারির কথা বলে। কিছুক্ষণ পর ডাক্তার বলে তার অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে সিজার করতে হবে। একথা শুনে তাকে সিজার করাতে রাজী হয় অভিভাবকরা। পরে সিজারে শিশুর জন্ম হলেও রোগীর অবস্থা খারাপ দেখে তাকে ঢাকায় রেফার্ড করে ডাক্তার। ঢাকায় নেয়ার পথে রোগী মারা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার হাসপাতালে রোগীর স্বজনরা হামলা চালায়।

তবে তাহমিনার ভাই মো. রকি বলেন, সিজারের সময় ডাক্তাররা আমার বোনের নারীভূড়ি ভুলবশত কেটে ফেলায় সে মারা যায়। তবে জন্ম নেয়া ছেলে শিশু বেঁচে আছে বলে তিনি জানান। এই ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. কায়সার জানান, ঘটনার খবর শুনে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে হামলা প্রতিহত করে। এ ঘটনায় রোগীর অভিভাবকরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

ভুল চিকিৎসায় গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ১১:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২