ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আপনি পুরো বিশ্বের নেতা’, পুতিনকে বললেন মিয়ানমারের জান্তা প্রধান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মিয়ানমার জান্তার প্রধান মিন অং হ্লাইং বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পুতিনকে পুরো বিশ্বের নেতা বলে অভিহিত করেন জান্তা প্রধান।

রাশিয়া এবং মিয়ানমারের মধ্যে সম্পর্ক আগে থেকেই ভালো। কারণ মিয়ানমারকে অস্ত্র সহায়তা দেয় রাশিয়া।

২০২০ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন জেনারেল মিন অং হ্লাইং। পশ্চিমারা তার ওপর নিষেধাজ্ঞা দিলেও রাশিয়া ভালো সম্পর্ক বজায় রেখে চলছে।

তাদের দুইজনের মধ্যে যেসব কথা-বার্তা হয়েছে সেটির মাধ্যমে ফুটে ওঠেছে জান্তা সরকারকে সরাসরি সমর্থন দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট।

পুতিনকে মিয়ানমার জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছেন, আমি আপনার জন্য গর্বিত, কারণ আপনি যখন ক্ষমতায় আসলেন, রাশিয়া তখন থেকে বলতে গেলে বিশ্বের এক নম্বর দেশে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আপনাকে শুধু রাশিয়ার নেতা নয় বরং পুরো বিশ্বের নেতা বলতে চাই। কারণ আপনি পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন এবং স্থিতিশীলতা বজায় রেখেছেন।

অন্যদিকে পুতিন মিয়ানমারের জেনারেলকে বলেছেন, দক্ষিণ এশিয়ায় মিয়ানমার আমাদের পুরনো ও নির্ভরযোগ্য বন্ধু। আমাদের সম্পর্ক ইতিবাচকভাবে বৃদ্ধি পাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘আপনি পুরো বিশ্বের নেতা’, পুতিনকে বললেন মিয়ানমারের জান্তা প্রধান

আপডেট সময় ১১:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২