ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে বিশ্ব, আইইএ প্রধানের সতর্কবার্তা বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজে ধাক্কা, নিহত ২ ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা আর গ্রামে ১৪ ঘণ্টা: সংসদে রুমিন ফারহানা সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান ১০০০ মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স: শিক্ষামন্ত্রী ভারত থেকে যুক্তরাষ্ট্রে মানুষ আসেন কেবল ‘সন্তান জন্ম’ দিতে: ট্রাম্প যুদ্ধবিরতি শেষের তারিখ ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র: কান

ধর্ষণে অভিযুক্ত যুবলীগ নেতার শ্যালকের বাড়ি থেকে নবজাতকসহ কিশোরী উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি সাখাওয়াত হোসেনের শ্যালকের বাড়ি থেকে কিশোরী (১৫) ও তার নবজাতক কন্যাসন্তানকে উদ্ধার করা হয়েছে। ওই যুবলীগ নেতার বিরুদ্ধে কিশোরী ধর্ষণ ও নবজাতক অপহরণের মামলা রয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে চেয়ারম্যানের দুই শ্যালক মো. আল মামুন ও মো. মাসুদের বাড়ি থেকে তাদের উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মাকছুদের রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমরা অভিযুক্ত ব্যক্তির শ্যালকের বাড়ি থেকে ভিকটিমদের উদ্ধার করেছি। তাদের আদালতে পাঠানো হবে। পরবর্তী আইনি কার্যক্রম আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চলবে।’

গত ৩১ আগস্ট গাজীপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলা হয়। মামলাটি করেন ওই কিশোরীর বাবা। কিশোরীকে সাখাওয়াত হোসেনের ধর্ষণের কারণেই ওই নবজাতকের জন্ম হয়েছে বলে মামলার অভিযোগে বলা হয়। গত ২৯ আগস্ট কিশোরী ও নবজাতককে অপহরণ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মাকছুদের রহমান জানান, অভিযুক্ত ওই ব্যক্তির শ্যালকের বাড়ি থেকে ভিকটিমদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক

ধর্ষণে অভিযুক্ত যুবলীগ নেতার শ্যালকের বাড়ি থেকে নবজাতকসহ কিশোরী উদ্ধার

আপডেট সময় ১০:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২