ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অনন্য উদাহরণ স্থাপন করেছে

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন সংঘাতময় অঞ্চলে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় উদাহরণ স্থাপন করেছেন।

ইউনাইটেড নেশন্স মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন ইন মালির (এমআইএনইউএসএমএ) ফোর্স কমান্ডার মেজর জেনারেল জেন পল ডিকোনিনক সোমবার বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিভিন্ন সংঘাতকবলিত অঞ্চলে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিং এরই মধ্যে দেশ ও বিদেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ প্রদানের একটি অনন্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি ফোর্স কমান্ডারের বাংলাদেশ সফরের উল্লেখ করে বলেন, তার এই সফর বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনে উৎসাহিত হবে।

মেজর জেনারেল ডিকোনিনক জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্তর্ভুক্তির পর থেকে বাংলাদেশি শান্তিরক্ষীদের উচ্চমানের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার প্রশংসা করেন। তিনি আশা পোষণ করেন যে, আগামী দিনগুলোতে বাংলাদেশের শান্তিরক্ষীরা সর্বোচ্চ সামর্থ্যের মাধ্যমে দায়িত্ব ও কর্তব্য পালনে সক্ষম হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অনন্য উদাহরণ স্থাপন করেছে

আপডেট সময় ১২:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭