ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘খুফিয়া’র টিজারে নজর কাড়লেন বাঁধন

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউডে আজমেরী হক বাঁধনের অভিষেক হচ্ছে ‘খুফিয়া’ ছবিটি দিয়ে। সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ করা হয়েছে। এ টিজারে বাঁধনসহ গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে দেখানো হয়েছে। তবে কারও মুখে কোনো সংলাপ ছিল না। টিজারে ছিল রহস্যময় আবহ। টিজারে ছবির কাহিনী নিয়েও কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। তাই রহস্যেমোড়া ছবিটিকে ঘিরে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

সোমবার বিকেলে নেটফ্লিক্সে প্রকাশিত হয়েছে এর টিজার। এতে শাড়ি পরা বাঙালি লুকে দেখা গেছে বাঁধনকে।

বিশাল ভরদ্বাজের খুফিয়া ছবিটি এই বছরই মুক্তি পাওয়ার কথা। ছবির টিজারে আরও দেখা গেছে টাবু, আলী ফজল, আশিষ বিদ্যার্থী এবং ওয়ামিকা গাব্বিকে।

অমর ভূষণের গুপ্তচরবৃত্তির ওপর লেখা উপন্যাস ‘এসকেপ টু নাউহোয়্যার’ অবলম্বনে স্পাই থ্রিলারধর্মী ছবিটি নির্মিত হয়েছে। ছবিটি ভারতীয় গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা কৃষ্ণা মেহরাকে (টাবু) ঘিরে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘খুফিয়া’র টিজারে নজর কাড়লেন বাঁধন

আপডেট সময় ১১:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২