ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘সাকিবও আমার কিছু না, রিয়াদও আমার কিছু না’:সুজন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

২০১৯ সালে সাকিব আল হাসান এক বছরের জন্য নিষিদ্ধ হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেয় মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে। তবে অভিজ্ঞ এই অলরাউন্ডারের নেতৃত্বে কুড়ি ওভারের ফরম্যাটে একেবারেই সুবিধা করতে পারছিল না টাইগাররা। এজন্য অনেকটা অনুমেয়ভাবে রিয়াদকে সরিয়ে আবার সাকিবকে টি-টোয়েন্টির নেতৃত্বে বসিয়েছে বিসিবি।

সবকিছু চূড়ান্ত হয়েছে দুইজনের সঙ্গে আলোচনার মাধ্যমেই। দেশের ক্রিকেটের স্বার্থ বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন, বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সাবেক এই অধিনায়ক এও জানান, এখানে কোনো পক্ষপাতিত্ব নেই। সাকিব বা রিয়াদ সম্পর্কে তার কিছু হন না।

মিরপুরে সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘রিয়াদের সাথেও কথা হয়েছে, সাকিবের সাথেও কথা হয়েছে। আমি যেহেতু এখন দলের সাথে জড়িত কথা তো হবেই। কথা না বলার কিছু নাই। বোর্ডের একটা অবস্থান ছিল যে সাকিব যেহেতু এই ফরম্যাটে বেশি অভিজ্ঞ, ওর অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে, ওর পারফরম্যান্স সব মিলিয়ে আমাদের মনে হয়েছে সেই-ই সেরা পছন্দ। বিষয়টা এমন না যে রিয়াদ খারাপ, তবে হয়তো রিয়াদের চেয়ে সাকিবকে সেরা বিকল্প মনে হয়েছে।’

যোগ করেন সুজন, ‘দিন শেষে আমরা সবাই বিসিবিতে কাজ করি বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার জন্য। এখানে আমাদের কোনো স্বার্থ নেই, সাকিবও আমার কিছু না রিয়াদও আমার কিছু না। বলতে গেলে আমাদের সতীর্থ ক্রিকেটার, হয়তো আমরা সিনিয়র, ওরা জুনিয়র। ওরা এখনো খেলছে, আমরা ওদের সাথে কাজ করি, আমরা চাই বাংলাদেশ দলের সাফল্য। সাফল্যটা কীভাবে আসবে কার হাত ধরে আসবে আমরা জানি না। মনে হয়েছে সাকিব আমাদের সেরা বিকল্প। আমি বিশ্বাস করি সাকিব সেরা বিকল্প।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘সাকিবও আমার কিছু না, রিয়াদও আমার কিছু না’:সুজন

আপডেট সময় ০৮:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২