ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ফিলিস্তিনের পরবর্তী প্রজন্মকে ভয় পায় ইসরায়েল’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনি শিশুদের হত্যা করাকে একটি ঐতিহ্যে পরিণত করেছে ইহুদিবাদী ইসরায়েল, এ থেকে প্রমাণিত হয় দখলদাররা ফিলিস্তিনের পরবর্তী প্রজন্মকে ভয় পায় বলে মন্তব্য করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি।

তিনি বলেন, ফিলিস্তিনকে কখনও ধ্বংস করা যাবে না বরং এটি সব সময় মুসলিম বিশ্বের কাছে প্রাধান্য পাবে। মুসলিম দেশের সরকারগুলোর উচিত ফিলিস্তিনি জনগণের সাহায্যে এগিয়ে আসার ক্ষেত্রে আরো বেশি আন্তরিকতা প্রদর্শন করা।

ইরান সফররত কাতারের উপ পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুলআজিজ আল-খুলাইফির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন বাকেরি কানি। তিনি বলেন, যেকোনো মানুষ শিশু হত্যার নিন্দা না জানিয়ে পারে না। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি শিশু হত্যা প্রমাণ করে ইহুদিবাদীরা তাদের ভবিষ্যত নিয়ে তীব্র আতঙ্কে রয়েছে।

ইহুদিবাদী ইসরায়েল গত শুক্রবার হঠাৎ করে বিনা উস্কানিতে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ভয়াবহ বিমান হামলা শুরু করে। এতে অন্তত ১৭ শিশুসহ বহু ফিলিস্তিনি নিহত ও কয়েকশ মানুষ আহত হন। একটানা তিনদিন ধরে এ হামলা চালায় দখলদার ইসরায়েল।

পরে মিশরের মধ্যস্থতায় ইসলামি জিহাদ আন্দোলনের সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে ওই আগ্রাসন বন্ধ হয়। সাক্ষাতে কাতারের উপ পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুলআজিজ আল-খুলাইফি সকল ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ফিলিস্তিনের পরবর্তী প্রজন্মকে ভয় পায় ইসরায়েল’

আপডেট সময় ০১:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২