ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

নির্বাচন বর্জনের সংস্কৃতি লালন করলে গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা কঠিন : তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও রীতি-নীতির চর্চা সম্মিলিত রাজনৈতিক দায়িত্ব। নির্বাচন এলে আমরা যদি নির্বাচন বর্জনের সংস্কৃতি লালন করি তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়াবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশান-২-এ লেকশোর হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত রাজনৈতিক ই-লার্নিং প্ল্যাটফর্মের জাতীয় উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আমি আশা করব, আমরা নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসবো। সবকিছুতে না বলার রাজনৈতিক সংস্কৃতি এটি আমাদের রাজনীতিতে তিক্ততা বাড়িয়েছে। আমি আশা করি, আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আগামী সরকার প্রতিষ্ঠিত হবে।

ড. হাছান আরও বলেন, দেশে গণতান্ত্রিক সরকার রাষ্ট্র চালাচ্ছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা কোন একক দলের দায়িত্ব নয়। সকল রাজনৈতিক দলের দায়িত্ব গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখা। আমাদের গত ৫০-৫১ বছরের ইতিহাসে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তখনই হুমকির মুখে পড়েছে, যখন কেউ অস্ত্র উঁচিয়ে রাষ্ট্রের ক্ষমতা দখল করেছে।

এসময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ গত ৫০ বছর যে বন্ধুত্ব রেখেছে, তাতে গর্ব বোধ করে। যুক্তরাষ্ট্র মনে করে জনগণের জন্য সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা কঠিন কাজ। যার মধ্যে সমাজের সর্বস্তরের অংশগ্রহণ করা প্রয়োজন। সরকারসহ সবার উচিত তা নিশ্চিত করা। এদের মধ্যে একটি দল যদি বাধা দেয় তাহলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হয়।

আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। অনুষ্ঠানে দেশজুড়ে বাংলাদেশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও রাজনীতি বিষয়ে আগ্রহীদের রাজনৈতিক জ্ঞান ও দক্ষতা অর্জনের পথ সুগম করতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে, ইউএসএআইডি-এর স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের অধীনে politicsmatters.com.bd নামে একটি ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

নির্বাচন বর্জনের সংস্কৃতি লালন করলে গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা কঠিন : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:৩০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২