ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

নায়ক এখন শেখ হাসিনা

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি এখন বিশ্ব জুড়ে সমালোচিত। আর রোহিঙ্গা সংকটে মানবতার হাত বাড়িয়ে দিয়ে নায়ক এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটনভিত্তিক খ্যাতনামা লেখক, সাংবাদিক ও এশিয়াবিষয়ক ভাষ্যকার এবং ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্টের কলাম লেখক সদানন্দা ধুমি এক নিবন্ধে এ মন্তব্য করেছেন।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক পারস্য উপসাগরীয় অঞ্চলের জনপ্রিয়তম ইংরেজি দৈনিক খালিজ টাইমস শেখ হাসিনাকে ‘প্রাচ্যের নতুন তারকা’ হিসেবে অভিহিত করেছে।

সদানন্দ ধুমি বলেন, ‘এই দুজনের মধ্যে মৃদুভাষী সু চির প্রচুর গুণমুগ্ধ মানুষ রয়েছে পশ্চিমা দুনিয়ায়। নিজ দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করার কারণে ১৯৯১ সালে নোবেল পুরস্কার পাওয়ার পর থেকে সু চি হয়ে ওঠেন তীব্র বিরোধিতার বিপরীতে এক নীরব সংকল্পের প্রতিমূর্তি। তার চমৎকার ইংরেজি বাচন ও বিশ্বজনীন ভাবমূর্তিতে বাধা পড়েনি। বিপরীত দিকে শেখ হাসিনা নিজে একটি স্বনামধন্য পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি কখনোই দেশটির ইংরেজি বলা অভিজাত শ্রেণির অংশ হননি।

সাক্ষাৎকারের পর আমি তার বাবার অসমাপ্ত আত্মজীবনীর একটি বইয়ে তার অটোগ্রাফ চেয়েছিলাম। তিনি বইটিতে স্বতঃস্ফূর্তভাবে বাংলায় তার নাম লিখলেন। কিন্তু যদিও পশ্চিমা ধাঁচের ‘দ্য লেডি অব ইয়াঙ্গুনের’ মতো করে ‘দ্য লেডি অব ঢাকা’-কে ব্যাখ্যা করা যাবে না। নিজের দরিদ্র ও ঘনবসতিপূর্ণ দেশে বিপুল পরিমাণ শরণার্থীকে গ্রহণ করে হাসিনা বিশ্বের অনেক বড় ও ধনী দেশের নেতাদের তুলনায় অসামান্য পরদুঃখকাতরতা প্রদর্শন করেছেন। যেমন হাসিনা আমাকে বলেছিলেন, বাংলাদেশ ধনী দেশ না হতে পারে; কিন্তু আমাদের একটি বড় হৃদয় আছে। ’

বাসস জানায়, অ্যালান জ্যাকব তার কলামে স্বীকার করে বলেন, ‘লেখার বিষয় নির্বাচনের আগে সব সময় আমাকে কোনো বিষয় এবং ব্যক্তিদের ব্যাপারে ভাবতে হয়। এখানে স্বীকার করা উচিত, এ সপ্তাহে আমার লেখার বিষয়ে দক্ষিণ ভারতের একজন অভিনেতা এবং রাজনৈতিক মাঠে তার আশাবাদী কর্মকাণ্ড মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু আমি যখন বুঝতে পারলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন প্রাচ্যের নতুন তারকা, তখন সিদ্ধান্ত পরিবর্তন করলাম। ’

জ্যাকব বলেন, বাংলাদেশি প্রধানমন্ত্রীর মতো নেতারা যখন কর্ণধার হন, তখন অভিবাসন সমস্যা নিয়ে হতাশায় নিমজ্জিত বিশ্বে আশার আলো জ্বলে ওঠে। শেখ হাসিনা তার ভাষণে বলেছেন, এটি (রোহিঙ্গা নির্যাতন) তার হৃদয় ভেঙে দিয়েছে। তার কর্মকাণ্ড প্রথমে ক্ষীণ মনে হয়েছিল, তবে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা সমস্যা প্রত্যক্ষ করতে খালিজ টাইমস যখন একজন রিপোর্টার পাঠাল, তখনই প্রকৃত সমস্যাটি সামনে চলে আসে।

খালিজ টাইমসের কলামিস্ট বলেন, রোহিঙ্গাদের রক্ষা করতে সু চিকে অসহায় মনে হয়েছে। তিনি যা করছেন তা হচ্ছে তিনি নির্বাচনে সাফল্য ধরে রাখার চেষ্টা করছেন কিংবা বলা যায়, তিনি ব্যালটের ফায়দা লুটছেন। সু চি এত দিন ধরে যে রাজনৈতিক সংগ্রামটি চালিয়ে এসেছেন তা সামাজিক ও মানবিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত না হওয়ায় তা থেকে তিনি বিচ্যুত হয়েছেন।

জ্যাকব বলেন, সু চি কণ্ঠস্বর যখন নীরব ঠিক থখন শেখ হাসিনার সোচ্চার হয়ে ওঠা এক বিরাট স্বস্তি। দুজনেই খুব কাছ থেকে ট্র্যাজেডি দেখেছেন। যদিও ফারাকটা বিশাল। মানবতা যখন বিপন্ন তখন একজন নিছক দর্শক হয়ে থাকার পথ বেছে নিলেন, অন্যজন দেখালেন অমায়িক দয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

নায়ক এখন শেখ হাসিনা

আপডেট সময় ০১:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭