ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যাটরিনা-ভিকিকে প্রাণনাশের হুমকি! পুলিশে অভিযোগ

আকাশ বিনোদন ডেস্ক : 

প্রাণনাশের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। অজ্ঞাতপরিচয় ব্যক্তি নেটমাধ্যমে তাদের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এই তারকা-দম্পতি।

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের অভিযোগ দায়ের পর সান্তাক্রুজ থানা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যেই সেই অভিযুক্তকে আটক করা হয়েছে।

ভিকির অভিযোগ, বেশ কিছু দিন ধরেই নাম-পরিচয় গোপন রেখে এক ব্যক্তি ক্যাটরিনাকে নেটমাধ্যমে পর্যবেক্ষণ করছিলেন। তিনিই ইনস্টাগ্রামে প্রাণনাশের হুমকি দেন। সেই হুমকির বয়ান যদিও জানা যায়নি, তবে ঘটনায় যে দুশ্চিন্তা ঘনিয়েছে ভিকি-ক্যাটের জীবনে, তা নিয়ে সন্দেহ নেই।

সম্প্রতি জন্মদিন উদ্‌যাপনে সপরিবার মালদ্বীপ গিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। তখনও কি মনের গভীরে কাঁটা হয়েছিল সেই ভয়? খুনের হুমকি পাওয়ার পরে আতঙ্কে কিছু দিন আগেই আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা সালমান খান, সেই একই ভয় কি ছায়া ফেলল ভি-ক্যাটের জীবনে?

অভিযুক্তের নামে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্যাটরিনা-ভিকিকে প্রাণনাশের হুমকি! পুলিশে অভিযোগ

আপডেট সময় ০৮:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২