ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় মৃতদের ৭০ ভাগই টিকা নেননি : স্বাস্থ্যের ডিজি

আকাশ জাতীয় ডেস্ক:   

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম বলেছেন, যারা কোভিডে মারা গেছেন, তাদের ৭০ শতাংশই টিকা নেননি। টিকা শতভাগ মৃত্যু নিয়ন্ত্রণ করতে না পারলেও যারা টিকা নিয়েছেন, তারা এক ধরনের সুরক্ষা পেয়েছেন। তাই করোনা থেকে বাঁচতে হলে টিকার বিকল্প নেই। এজন্যই সবাইকে দ্রুত টিকার আওতায় আসতে হবে।

রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যের ডিজি বলেন, গত কয়েক মাস সংক্রমণ একেবারেই নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু এরপর হঠাৎ আবার সংক্রমণ বেড়ে গেছে। আমার মনে হয়, এই সময়টা কেউ বাকি নেই যিনি সর্দি-জ্বরে আক্রান্ত হননি। তাদের মধ্যে সবাই হয়তো পরীক্ষাও করেননি, কিন্তু যারাই পরীক্ষা করিয়েছে তাদেরই করোনা পজিটিভ এসেছে।

তিনি বলেন, করোনার টিকা নেওয়ার পর মারা যাবেন না এমন কথা কখনও বলা হয়নি। তবে কিছুটা হলেও সুরক্ষা দেবে। করোনা মহামারি দেখা দেওয়ার পর অনেক গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে। নিশ্চয়ই এটাতে উপকার আছে। সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে।

অনেকে মডার্নার টিকার দ্বিতীয় ডোজ পাননি, কবে নাগাদ পাবেন জানতে চাইলে খুরশীদ আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে টিকা অবশ্যই পাবে। ব্যবস্থা করে দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় মৃতদের ৭০ ভাগই টিকা নেননি : স্বাস্থ্যের ডিজি

আপডেট সময় ০৬:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২