ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটে গোপন বৈঠক থেকে ৩ শিবির নেতা আটক

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেট আলিয়া মাদ্রাসা থেকে গোপন বৈঠক চলাকালে ৩ শিবির নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে আলিয়া মাদ্রাসা পাঠাগারে সভার প্রস্তুতি চলাকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাহার আহমদ, আমিনুল ইসলাম ও তানভীর আহমদ। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, এদিন সকালে আলিয়া মাদ্রাসা পাঠাগারে কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আয়োজন করে সিলেট জেলা পশ্চিম শিবির। এ খবর জানতে পেরে এসএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে তিন শিবির নেতাকে আটক করা হয়। এ সময় পলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এ সময় সম্মেলন কাজে ব্যবহৃত ডায়েরি, দুটি বই জব্দ করা হয়। পরে আটকদের হেলমেট পরিয়ে পুলিশের একটি কাভার্ড তুলে কোতোয়ালি থানায় আনা হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের নাম পাওয়া গেছে। তবে, তারা শিবিরের পদবিধারী কিনা, তা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিলেটে গোপন বৈঠক থেকে ৩ শিবির নেতা আটক

আপডেট সময় ০৬:২২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১