ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা করা হয় তরুণীকে

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তানিয়া আক্তার (২৩) নামে এক তরুণীকে গলা কেটে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত শাহপরাণ রুবেলকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব।

২৩ ডিসেম্বর বিকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব ১১-এর একটি দল। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব ১১-এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।

তানভীর মাহমুদ পাশা জানান, গ্রেফতারকৃত শাহপরাণ রুবেল র‌্যাবের কাছে প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছেন। ধর্ষণে ব্যর্থ হয়ে তিনি ওই নারীকে হত্যা করেছেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে র‌্যাব অধিনায়ক আরও জানান, ১৪ ডিসেম্বর দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের নতুন আইলপাড়ার মো. শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া তানিয়াকে তার বাসায় রুবেল ধর্ষণের চেষ্টা করে।

এ সময় তানিয়া একটি ছুরি নিয়ে আত্মরক্ষার্থে বাসা থেকে দৌড়ে বের হয়ে বাঁচার চেষ্টা করে। এ সময় পেছন দিকে থেকে তাকে জাপটে ধরে ওই ছুরি দিয়ে তানিয়ার পেটে উপর্যুপরি আঘাত করার পর তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান শাহপরাণ রুবেল।

গ্রেফতারকৃত শাহপরাণ রুবেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকার মো. আবুল খায়েরের ছেলে। নিহত তানিয়া বরগুনা জেলার আমতলী এলাকার সেলিম খানের মেয়ে।

তিনি তার দুই বোনকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন। গ্রেফতার হওয়া রুবেলের একাধিক স্ত্রী আছে এবং পরকীয়ায় আসক্ত ছিলেন।

তিনি এর আগে তানিয়ার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলে তানিয়ার বাবা তা প্রত্যাখ্যান করেন। এর পরও তিনি মাঝেমধ্যেই তানিয়াকে উত্ত্যক্ত করতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা করা হয় তরুণীকে

আপডেট সময় ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১