ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

পুলিশের ফাঁদে এবার পুলিশ

অাকাশ নিউজ ডেস্ক:

রাজধানীর হেয়ার রোডে উল্টো পথে যাওয়ার সময় এবার ধরা পড়েছেন পুলিশের এক সদস্য। তাঁর নাম আরিফুল ইসলাম। তিনি ঢাকা মহানগর পুলিশের প্রোটেকশন বিভাগে কর্মরত রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে আজ অভিযান চালাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। বিকেলে পুলিশের পোশাক পরা অবস্থায় কালো রঙের একটি মোটরসাইকেল চালিয়ে উল্টো পথ দিয়ে হোটেল রূপসী বাংলার দিকে যাচ্ছিলেন আরিফুল। এ সময় পুলিশ সদস্যরা তাঁকে থামার নির্দেশ দেন। তিনি না থেমে পালানোর চেষ্টা করেন। এ সময় সুগন্ধা থেকে কিছুটা দূরে অবস্থান করা আরেক দল পুলিশ তাঁকে থামায়। এরপর তাঁকে ৪০০ টাকা জরিমানা ও মামলা দেওয়া হয়।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, এখানে কোনো ছাড় নেই। পুলিশ বা যে-ই হোক না কেন, নিয়ম ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে।

আরিফুল ইসলাম বলেন, তাঁর মোটরসাইকেলটি সরকারি। তাই রেজিস্ট্রেশন নম্বর নেই। তাঁর ভাই অসুস্থ। দ্রুত যাওয়ার জন্য তিনি উল্টো পথ দিয়ে যাচ্ছিলেন।

এর আগে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসসহ (ঢাকা মেট্রো ব ১১-৪৯৯৫) ১০টি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার এবং দুটি সিএনজির চালককে জরিমানা ও মামলা দেওয়া হয়। এর মধ্যে ছিল বিচার প্রশাসন ইনস্টিটিউটের পরিচালকের সরকারি গাড়িটি। পুলিশ গাড়িটির চালকের বিরুদ্ধে মামলা করে। পুলিশ জানিয়েছে, বিচার প্রশাসন ইনস্টিটিউটের এই পরিচালক আগে নেত্রকোনার জেলা ও দায়রা জজ ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলাউদ্দিন বিকেল সোয়া ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, বৃষ্টির মধ্যে ভিজে তাঁরা অভিযান চালাচ্ছেন। মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার কয়েকজন চালক বৃষ্টির সুযোগ নিয়ে উল্টো পথে আসছিলেন। পুলিশ তাঁদের মামলা ও জরিমানা করেছে। অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

পুলিশের ফাঁদে এবার পুলিশ

আপডেট সময় ০৮:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭