ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

সোশ্যাল মিডিয়ায় বিএনপি সম্পর্কে কুৎসা রটানো হচ্ছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

সোশ্যাল মিডিয়ায় ভুয়া পেজ ব্যবহার করে বিএনপি এবং দলের শীর্ষ নেতাদের সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিমূলক কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, কিছু অসাধু, অপপ্রচারকারী ও অসত্য প্রচারণায় লিপ্ত সোশ্যাল মিডিয়ার ভুয়া পেজ ব্যবহার করে বিএনপি এবং এর শীর্ষ নেতাদের সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিমূলক কুৎসা রটাচ্ছে। মহল-বিশেষের প্ররোচণায় গভীর চক্রান্তের অংশ হিসেবেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীরা বিএনপির বিরুদ্ধে সরকারি নীলনকশা বাস্তবায়নের সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে মিথ্যাচার, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছাড়াও উসকানিমূলক বক্তব্য, মন্তব্য প্রচার করা হচ্ছে-যার সঙ্গে বিএনপির বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। এরা ষড়যন্ত্রকারীদের এজেন্ট হিসেবে বিএনপির নেতাদের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে ‘রিসার্চ সেন্টার-বিএনপি (আরসিবি)’ নামে ভুয়া ফেসবুক পেজ থেকে। এমনকি টাকা দিয়ে ‘স্পন্সর’ করে সেই ভুয়া পেজগুলো ‘প্রমোট’ করা হচ্ছে। সুতরাং এতে প্রমাণিত হয় ক্ষমতাসীন গোষ্ঠীর মদদেই বিএনপি ও এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা-হাইপার-প্রোপাগান্ডার অংশ হিসেবেই ‘রিসার্চ সেন্টার-বিএনপি (আরসিবি)’ নামে এ ভুয়া পেজ থেকে ভিত্তিহীন, বানোয়াট, কুৎসিত তথ্য ও বক্তব্য প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, হ্যাস ট্যাগ বিএনপিসহ বিভিন্ন ফেসবুক পেজ থেকেও বিএনপি নেতাদের সম্পর্কে অবিরাম অসত্য তথ্য ও বক্তব্যের ধারাবর্ষণ চলছে। এগুলো বিএনপি নেতাদের বিরুদ্ধে শাসকগোষ্ঠীর পরিকল্পিত ও সংঘবদ্ধ চক্রান্ত। যা জঘন্য অপরাধ হিসেবে গণ্য হয়।

তিনি বলেন, আমি দেশবাসীসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ‘রিসার্চ সেন্টার-বিএনপিসহ (আরসিবি) এ ধরনের ফেসবুক পেজের অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকতে অনুরোধ করছি।

প্রসঙ্গত, বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন (বিএনআরসি) নামে বিএনপির একটি রিসার্চ ও কমিউনিকেশন সেন্টার রয়েছে যা ইতিপূর্বে বেশ কয়েকবার গণমাধ্যমের মাধ্যমে জনগণকে অবহিত করা হয়েছে। দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে গবেষণা, তথ্যপ্রযুক্তি নির্ভর ও অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে গত ২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল দলের একটি রিসার্চ ও কমিউনিকেশন প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। সংশোধিত দলীয় গঠনতন্ত্র অনুসারে চেয়ারপারসনের প্রত্যক্ষ তদারকিতে ওই বছর ১ এপ্রিল বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন (বিএনআরসি) নামে দলের এ রিসার্চ ও কমিউনিকেশন কেন্দ্রটি স্থাপন করা হয়।

রিজভী বলেন, গত ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু ও তার ভাই রফিকুল ইসলাম এবং মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারসহ ২৫ জনের অধিক নেতাকর্মীর ওপর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা তাদের বাড়ি-ঘর, দোকানপাটেও নির্বিচারে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট চালায়। আমি নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের এ ধরনের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় বিএনপি সম্পর্কে কুৎসা রটানো হচ্ছে: রিজভী

আপডেট সময় ০৪:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১