ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাকের ধাক্কায় দুমড়ে গেল ৬টি গাড়ি, নিহত ১৯

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মহাসড়কের টোল বুথের সামনে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকটি গাড়ি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে ছয়টি গাড়ি একদম দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় প্রাণ হারান ১৯ জন।

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর চালকোর কাছে মেক্সিকো সিটিকে পুয়েবলা শহরের সঙ্গে সংযোগকারী মহাসড়কে একটি টোল বুথে স্থানীয় সময় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে রোববার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। এ সময় আরও তিন জন আহত হয়েছেন বলে শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে ট্রাকটির চালকও আছেন বলে জানা গেছে। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মেক্সিকোর রোডস এন্ড ব্রিজ এন্ড রিলেটেড সার্ভিস (কাপুফে) জানিয়েছে।

দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়া শুরু হয়েছে। তবে এতে কয়েক ঘণ্টা লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাকের ধাক্কায় দুমড়ে গেল ৬টি গাড়ি, নিহত ১৯

আপডেট সময় ০৭:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১